editor
প্রকাশিত: 10:37 PM, October 12, 2022
বাংলাদেশের স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর জম্মদিবস উপলক্ষ্যে (১২ অক্টোবর) বুধবার জালালাবাদ গ্যাস বিদ্যানিকেতন এর সকল ছাত্র-ছাত্রীদের চক্ষু পরীক্ষাসহ স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক এ প্রতিপাদ্যকে সামনে রেখে “শেখ রাসেল দিবস-২০২২” উপলক্ষ্যে আয়োজিত স্বাস্থ্যসেবা ক্যাম্পটি বিপুল উৎসাহ উদ্দীপনায় সকল ছাত্র-ছাত্রী ও অভিভাবকের অংশগ্রহণে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
জালালাবাদ গ্যাস বিদ্যা নিকেতন এর সকল ছাত্র-ছাত্রীদের চক্ষু পরীক্ষাসহ স্বাস্থ্যসেবা ক্যাম্প কার্যক্রম এর শুভ সূচনা করেন জালালাবাদ গ্যাস এর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. শোয়েব আহমেদ মতিন। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন- বিগত করোনাকালীন সময়ে নানা প্রতিকূলতার মধ্যে ছাত্র-ছাত্রীরা সময় অতিবাহিত করেছে। জালালাবাদ গ্যাস বিদ্যানিকেতন পরিদর্শনে তিনি লক্ষ্য করেন অনেক ছাত্র-ছাত্রীদের চক্ষু দৃষ্টি সমস্যা দেখা দিয়েছে। ফলে একজন অভিভাবক হিসেবে উদ্ভুত সমস্যা দুর করার জন্য এ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা ক্যাম্প আয়োজনের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের চক্ষু দৃষ্টি সমস্যা দূর করার উদ্দ্যেগ গ্রহণ করেন। দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্পে বিদ্যালয়ের ৯৬ জন ছাত্র-ছাত্রীর চক্ষু পরীক্ষায় মোট ২৫ জনের চক্ষু সমস্যা পরিলক্ষিত হয়। ব্যবস্থাপনা পরিচালক মহোদয় পরবর্তীতে সকল অভিভাবকদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় বলেন- যে সকল ছাত্র-ছাত্রীদের চক্ষু দৃষ্টি সমস্যা লক্ষ্য করা গেছে তাদেরকে ডাক্তারের নির্দেশনা অনুযায়ী জালালাবাদ চক্ষু হাসপাতাল হতে সেবা গ্রহনের পরামর্শ প্রদান করেন। পরিশেষে “শেখ রাসেল দিবস-২০২২” উপলক্ষ্যে আয়োজিত স্বাস্থ্যসেবা ক্যাম্প সফল করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। বিশেষ অতিথি মুফতি মোহাম্মদ হাসান, সাধারণ সম্পাদক, জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতি, সিলেট তার বক্তব্যে বলেন- জালালাবাদ চক্ষু হাসপাতাল, সিলেট এর পক্ষ হতে চক্ষু সেবা প্রদানের বিষয়ে সকল ধরনের সহযোগিতায় করবে।
জালালাবাদ চক্ষু হাসপাতাল, ইসলামপুর, সিলেট এর সহযোগিতায় চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্যসেবা ক্যাম্প পরিচালনা করেন ডা: সৈয়দা মাহজাবিন নিশাত, মেডিকেল অফিসার, জালালাবাদ চক্ষু হাসপাতাল, সিলেট, অপটোমেট্রিস্ট খালেদ আল রকিব, জালালাবাদ চক্ষু হাসপাতাল, সিলেট, মো: পিংকু আব্দুর রহমান, প্রোগ্রাম অর্গানাইজার, জালালাবাদ চক্ষু হাসপাতাল, মো: আব্দুল হাসান, মেডিকেল এসিসটেন্ট, জালালাবাদ চক্ষু হাসপাতাল, ডা: মো: আলমাহির ফেরদৌস, মেডিকেল অফিসার, জালালাবাদ গ্যাস, সিলেট ও সার্বিক সহযোতিায় ছিলেন তৌফিকুল আহসান চৌধুরী, ব্যবস্থাপক, জালালাবাদ গ্যাস, কাজী আনোয়ার হোসেন, উপ-ব্যবস্থাপক, জালালাবাদ গ্যাস, আতিয়া-তুজ-জোহরা, সহকারী-প্রধান শিক্ষক, জালালাবাদ গ্যাস বিদ্যানিকেতন, রায়নগর, সিলেট ও মো: আতিকুর রহমান, সহকারী শিক্ষিক, জালালাবাদ গ্যাস বিদ্যানিকেতন, সিলেট। উল্লেখ্য সরকারি নির্দেশনার আলোকে উপস্থিত সকলে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে কর্মসূচীতে অংশগ্রহণ করেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন