editor
প্রকাশিত: 7:19 PM, October 13, 2022

পর্যাপ্ত ব্যবস্থার মাধ্যমে ৭৫ শতাংশ অন্ধত্ব রিকোভারি সম্ভব : এডিসি আনোয়ার সাদত
বিশ্ব দৃষ্টি দিবসে র্যালি ও আলোচনা সভা
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতির সহসভাপতি আনোয়ার সাদত বলেছেন, মানুষের পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে চোখ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইন্দ্রিয়। বিশ্বে সাত মিলিয়ন মানুষের মধ্যে দুই মিলিয়ন মানুষ অন্ধত্বের শিকার। শুধুমাত্র চোখে না দেখা অন্ধত্ব নয়। নানা রকম অন্ধত্ব আছে। পর্যাপ্ত ব্যবস্থার মাধ্যমে ৭৫ শতাংশ অন্ধত্ব রিকোভারি সম্ভব। সেই লক্ষ্যে জালালাবাদ চক্ষু হাসপাতাল এবং জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতির নেতৃবৃন্দ নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন।
বিশ^ দৃষ্টি দিবস-২০২২ উদযাপন উপলক্ষ্যে জালালাবাদ চক্ষু হাসপাতালের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আজ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে জালালাবাদ চক্ষু হাসপাতালে সচেতনতামূলক র্যালি ও আলোচনাসভার মাধ্যমে ‘বিশ্ব দৃষ্টি দিবস-২০২২’ পালন করা হয়।
আলোচনাসভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতির সহসভাপতি মো. আরশ আলী, সাধারণ সম্পাদক মুফতি মোহাম্মদ হাসান, বার-এট-ল ও সাংবাদিক আফতাব চৌধুরী, সমিতির যুগ্ম সম্পাদক মো. সিদ্দিকুর রহমান এডভোকেট, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল জব্বার জলিল, সদস্য কনভেনার অধ্যাপক ডা. এম.এ. সালাম, এমাদ উল্লাহ শহিদুল ইসলাম এডভোকেট, সৈয়দ আবু সাদেক, জীবন সদস্য মো. ছয়েফ উদ্দিন চৌধুরী, প্রিন্সিপাল লে. কর্ণেল আতাউর রহমান পীর, আলহাজ্ব বিপ্ল¬বী মুজিবুর রহমান এবং মো. বুরহান উদ্দিন এডভোকেট।
উক্ত সভায় বিশ^ দৃষ্টি দিবস, অন্ধত্ব ও চক্ষু সেবার গুরুত্ব বিষয়ক আলোচনা প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপনা করেন হাসপাতালের অপটোমেট্রিস্ট খালেদ আল রাকিব। এসময় অন্যান্যের উপস্থিত ছিলেন সমিতির প্রশাসনিক কর্মকর্তা মো. জসিম উদ্দিন, কাউন্সিলর কাম প্রোগ্রাম অর্গানাইজার মো. পিংকু আব্দুর রহমান, একাউন্ট্যান্ট হীরক সেন, স্টোর কিপার মো. আকদ্দস আলী, কম্পিউটার অপারেটর মো. আতিকুর রহমান, হিসাব সহকারি তাফহিম আহমদ চৌধুরী প্রমুখ
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে