editor
প্রকাশিত: 7:32 PM, October 13, 2022
ভাড়াটিয়া স্বার্থ সংরক্ষণ পরিষদ সিলেট জেলা শাখার উদ্যোগে কতিপয় মালিক কতৃক অনিয়ম, বৈষম্য ও দূর্নীতির বিরুদ্ধে সাত দফা দাবিতে (১৩ অক্টোবর) বৃহস্পতিবার নগরীতে উপশহরস্থ স্প্রীং টাওয়ারের সম্মুখে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে সাত দফা দাবিগুলো হলো: ১. মালিক ভাড়াটিয়া বৈষম্য দুরিকরণ। ২. বর্ধিত সার্ভিস চার্জ বন্ধ করে মালিক ভাড়াটিয়ার সমান সার্ভিস চার্জ গ্রহণ। ৩. অসাভাবিক জেনারেটর চার্জ বন্ধ করা। ৪. গ্যাস লাইন পুনঃ সংযোগ করা। ৫. বকেয়া বিল সহ বিগত বৎসরের হিসাব উপস্থাপন। ৬. অবৈধ কমিটি বাতিল ও দূর্ণীতিবাজ কর্মচারী ছাটাই ও ৭. বৈদ্যুতিক মিটার সহ ভিন্ন নামে চাদা আদায় বন্ধ করতে হবে।
সংগঠনে সাধারণ সম্পাদক তাহমিনা আহাদ রোজীর পরিচালনায় ও সংগঠনের সভাপতি বীর মুক্তিযুদ্ধা কাজী নুরুল ইসলাম এর সভাপতিত্বে শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন হবিবুর রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযুদ্ধা এডভোকেট মুজিবুর রহমান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহ সভাপতি আব্দুস সুবহান চৌধুরী, সাহাব উদ্দিন আহমেদ তাপাদার, এডভোকেট এম এ সালেহ চৌধুরী, ফাহিমা আহাদ কুমকুম, আব্দুর রাজ্জাক মাস্টার, আব্দুস সালাম চৌধুরী, বাড়ী মালিক রফিক উদ্দিন, বশির আহমদ, রইস আলী, আজমল করিম, নাজমিন আক্তার চৌধুরী, মাসুম চৌধুরী, রোটারীয়ান ফয়সল আহমদ, এডভোকেট লোকমান আহমদ, গোলাম কিবরিয়া প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, যদি মালিক পক্ষ আসু সমস্যা সমূহের সমাধান না করেন তবে আগামীতে জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, দুদক সহ প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করতে বাদ্য হবো। সভাপতির বক্তব্যের মাধ্যমে মানববন্ধনের সমাপ্তি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন