editor
প্রকাশিত: 7:15 PM, October 14, 2022

মুহাম্মদ নুরুন নাবীকে মুক্তি না দিলে শুধু বিক্ষোভ মিছিলে সীমাবদ্ধ থাকবে না: এডভোকেট মাহমুদুল হাসান
যুবনেতা শেখ মুহাম্মাদ নুরুন নাবীর নি:শর্ত মুক্তির দাবিতে সিলেটে ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ অক্টোবর) বাদ জুমা সিলেট কেন্দ্রীয় জামে মসজিদ বন্দর বাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু করে নগরীর কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়।
সিলেট মহানগর সভাপতি মাওলানা জহিরুল ইসলাম এর সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক মাওলানা বদরুল হক ও নগর সাধারণ সম্পাদক মুহাম্মাদ আনোয়ার হুসেন এর যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সহ সাংগঠনিক এডভোকেট হাফিজ মাওলানা মাহমুদুল হাসান। প্রধান অতিথি বক্তব্যে যুব নেতা মুফতী শেখ মুহাম্মদ নুরুন নাবীকে মুক্তি না দেয়া হলে শুধু বিক্ষোভ মিছিলে সীমাবদ্ধ থাকবে না, দেশব্যাপী দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন সিলেট মহানগর সভাপতি আলহাজ্ব নজির আহমদ, সহ-সভাপতি ডা: রিয়াজুল ইসলাম রিয়াজ, সিলেট জেলা সেক্রেটারি হাফিজ মাওলানা ইমাদ উদ্দীন, মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা মতিউর রহমান খান, শ্রমিক আন্দোলন মহানগর সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, ইসলামী যুব আন্দোলন জেলা সহ-সভাপতি মুহাম্মাদ জাকির হুসাইন, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মুহা: কামাল হোসাইন, নগর যুগ্ন সাধারণ সম্পাদক মাওলানা শরাফত উল্লাহ্ আরফান, সাংগঠনিক সম্পাদক মুহা.আনিসুর রহমন নগর সাংগঠনিক সম্পাদক মুহা.শাহিদুল ইসলামী, ছাত্র আন্দোলন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আলবাব চৌধুরী সহ জেলা ও মহানগর নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ইসলামী যুব আন্দোলন-এর কেন্দ্রীয় শিল্প ও বানিজ্য সম্পাদক মুফতী শেখ মুহাম্মদ নুরুন নাবীকে গত ১৩ সেপ্টেম্বর সোমবার গভীর রাতে অন্যায়ভাবে গ্রেপ্তারের নিন্দা ও অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন ইসলামী যুব আন্দোলন সিলেটের নেতৃবৃন্দ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন