editor
প্রকাশিত: 7:22 PM, October 14, 2022

৭ দফা দাবী আদায়ে গণঅনশন ও মহানগর ঐক্য পরিষদের সম্মেলন ২২ ও ২৮ অক্টোবর
হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের বর্ধিত সভা
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় বন্দরবাজার ব্রহ্মমন্দিরে এই সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব এর পরিচালনায় বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ।
সভায় বক্তারা বলেন, মানবাধিকার রক্ষায়, সমঅধিকার প্রতিষ্ঠায় ঐক্যপরিষদ দীর্ঘদিন ধরে দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীকে সাথে নিয়ে আন্দোলন করে আসছে। তারা আরো বলেন, সাম্প্রাদয়িক সহিংসতার বিচারহীনতায় দেশে সম্প্রীতি বিনষ্ট হচ্ছে। বক্তারা বলেন, ২০১৮ সালের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়াতে দেশের সংল্যালঘু জনগোষ্ঠী হতাশায় নিমজ্জিত। দাবি আদায়ে ২২ অক্টোবর শনিবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল-সন্ধ্যা গণঅনশন কর্মসূচী বাস্তবায়নের মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সভায় ২৮ অক্টোবর শুক্রবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সফলে সকলের সহযোগিতা কামনা করা হয়। সভায় ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিক এর মাতার মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করা হয়।
বর্ধিত সভায় আরো বক্তব্য রাখেন, ঐক্য পরিষদের সহ সভাপতি মির্নল কুমার সিনহা, কতোয়ালী থানা সভাপতি বীর মুক্তিযোদ্ধা পান্না লাল রায়, জালালাবাদ থানা সভাপতি বাবুল দেব, এয়ারপোর্ট থানা সভাপতি জিডি রুমু, মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক এডভোকেট দেবব্রত চৌধুরী লিটন, মোগলাবাজার থানা সভাপতি রাজ কুমার পাল রাজু, দক্ষিণ সুরম থানা সাধারণ সম্পাদক তপন দাস, মহানগর সদস্য এডভোকেট নিতু কান্ত দাস, মহানগর শাখার সহ আইন বিষয়ক সম্পাদক এডভোকেট বাবলু ভৌমিক, সহ সাংগঠনিক সম্পাদক মানস কান্তি দত্ত মুন্না, মোগলাবাজার থানার সাধারণ সম্পাদক রিপন বৈদ্য, মহানগর শাখার প্রচার সম্পাদক সনজিত দত্ত, কোতোয়ালী থানার সাধারণ সম্পাদক সৌমিত্র চৌধুরী শ্যাম, শাহপরান থানা সাধারণ সম্পাদক অশিষ রায়, মহানগর শাখার সিনিয়র সদস্য ঝন্টু দেব, অশোক পৈত্য, আনন্দ সমাদ্দার, কোতোয়ালী শাখার সহ সভাপতি শ্যামিন চৌধুরী, মহানগর যুব ঐক্য পরিষদের সদস্য সচিব প্রভাষক অপূর্ব কুমার দাস, মহানগর ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক রকি দেব প্রমুখ। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন