editor
প্রকাশিত: 7:34 PM, October 14, 2022

বাম গণতান্ত্রিক জোট সিলেট'র সমন্বয়ক হলেন উজ্জ্বল রায়
বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার নতুন সমন্বয়ক হলেন বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার আহবায়ক কমরেড উজ্জ্বল রায়। বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার পরিচালনা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর আম্বরখানাস্থ বাসদ কার্যালয়ে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার সমন্বয়ক এবং বাসদ জেলা সমন্বয়ক কমরেড আবু জাফর।
সভায় আলোচনা করেন বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার আহবায়ক কমরেড উজ্জ্বল রায়, সিপিবি জেলা সাধারণ সম্পাদক খায়রুল হাছান, বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পাল প্রমূখ।
সভায় বক্তারা বলেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পেয়েছে এতে সাধারণ মানুষ জীবন বাঁচাতে হিমশিম খাচ্ছে।
নেতৃবৃন্দ বলেন, সরকার নতুন করে বিদ্যুৎ এর দাম বাড়ানোর ষড়যন্ত্র করছে যা মানুষের জীবন যাত্রাকে আরও দুর্বিষহ করে তুলবে।
নেতৃবৃন্দ অবিলম্বে জ্বালানি তেলের দাম কমানোর দাবি জানান।
সভায় আগামী তিন মাসের জন্য বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার সমন্বয়ক হিসেবে বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার আহবায়ক কমরেড উজ্জ্বল রায় কে মেনোনীত করা হয়।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন