editor
প্রকাশিত: 10:14 PM, October 14, 2022
দিরাই-শাল্লা সম্প্রীতি পরিষদ সিলেটের স্মরণ সভা
বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, অসাম্প্রদায়িক চেতনা বাস্তবায়নের জন্য বর্তমান সরকার সোচ্ছার। সংখ্যালঘু ও সংখ্যাগুরু হিসেবে আপনার কোন সময় পার্থক্য করবেন না, সবারই সমান অধিকার নিয়ে বাঁচার অধিকার রয়েছে। দিরাই-শাল্লা সম্প্রীতি পরিষদের প্রাক্তন সভাপতি ও আঞ্চলিক কৃষি তথ্য (অব.) অফিসার প্রয়াত রনজিত পুরকায়স্থ, প্রাক্তন সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠাতা সদস্য পুলক কান্তি তালুকদার, কোষাধ্যক্ষ ও সাডোর নির্বাহী পরিচালক মরহুম আবুল কাশেম ছিলেন সমাজ দরদী এবং খ্যাতিমান ব্যক্তিত্ব। তাদের কর্ম চিরদিন আমাদের নিকট উজ্জল হয়ে থাকবে।
তিনি শুক্রবার (১৪ অক্টোবর) বিকেল ৫টায় নগরীর দরগা গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ হলে দিরাই-শাল্লা সম্প্রীতি পরিষদ সিলেটের উদ্যোগে দিরাই-শাল্লা সম্প্রীতি পরিষদের প্রাক্তন সভাপতি ও আঞ্চলিক কৃষি তথ্য (অব.) অফিসার প্রয়াত রনজিত পুরকায়স্থ, প্রাক্তন সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠাতা সদস্য পুলক কান্তি তালুকদার, কোষাধ্যক্ষ ও সাডোর নির্বাহী পরিচালক মরহুম আবুল কাশেম স্মরণে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
দিরাই-শাল্লা সম্প্রীতি পরিষদ সিলেটের সভাপতি অঞ্জলি প্রভা চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক প্রাণ কান্ত দাস এর পরিচালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ সুধাংশু শেখর তালুকদার ও স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ সাধারণ সম্পাদক সুভাষ কান্ত দাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রাক্তন প্রধান শিক্ষক ধীরেন্দ্র চন্দ্র দাস রায়, অধ্যক্ষ মিহির দাস, ঘাতক-দালাল নিমর্ূূল কমিটি সিলেট জেলার সাধারণ সম্পাদক এডভোকেট শামসুল ইসলাম, গণতন্ত্রী পার্টি সিলেট জেলার যুগ্ম সম্পাদক গুলজার আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দিরাই-শাল্লা উন্নয়ন ফোরামের সভাপতি আশিষ তালুকদার, সাধারণ সম্পাদক হরিপদ দাস, শাল্লা সোচ্ছারের সাধারণ সম্পাদক অর্জুন চক্রবর্তী, দিরাই উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নাজমুল হাসান, কৃষি ব্যাংকের প্রাক্তন ম্যানেজার পিযুষ কান্তি তালুকদার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রবীন্দ্র চন্দ্র তালুকদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহিতোষ তালুকদার, আদর্শ মঈন উদ্দিন মহিলা কলেজের সহযোগী অধ্যাপক পার্থ সারথী নাগ, কলোজ শিক্ষক সমিতি সিলেট জেলার সভাপতি জ্যোতিষ মজুমদার প্রমুখ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন