editor
প্রকাশিত: 7:55 PM, October 15, 2022
জসিম বুক হাউজ সাহিত্য পরিষদ আয়োজিত কথা সাহিত্যিক দিলারা রুমার গল্পগ্রন্থ ‘তিন সত্যি’র গ্রন্থালোচনা ও জন্মদিন পালন করা হয়েছে। শনিবার (১৫ অক্টোবর) বিকেলে নগরীর জিন্দাবাজারস্থ কবি নজরুল একাডেমিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড. মোঃ মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন জয় জাহাজী, ডা. শাহ ফারুক আহমদ, কবি ছয়ফুল আলম পারুল, কবি আফতাব আল মাহমুদ, কবি ও কাউন্সিলর নাজনীন আক্তার কণা, অধ্যাপক জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জসিম বুক হাউজ ও প্রকাশনীর স্বত্বাধিকারী মোঃ জসিম উদ্দিন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন সাব্বির আহমদ অপু। আজকের এই অনুষ্ঠানে মনোজ্ঞ কবিতা আবৃত্তি পরিবেশন করে মুক্তাক্ষর। অনুষ্ঠানের এক পর্যায়ে কেক কেটে কবি ও কথা সাহিত্যিক দিলারা রুমার জন্মদিন পালন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। তিন সত্যি’র গ্রন্থালোচনা করেন অধ্যাপক কবি বাছিত ইবনে হাবিব।
লিখন প্রকাশনীর কর্ণধার আনিসুল হক লিখন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কবি ছয়ফুল আলম পারুল, সংগঠক তৃষ্ণা দেবী, কবি রোকশানা, কবি শামীমা ঋতু, ছড়াকার ছাদির হোসাইন, ছড়াকার কবির আশরাফ, বিমল কর, কানিজ আমেনা কুদ্দুছ,কবি শুভ, সাংবাদিক এম জে এইচ জামিল, শেলি বেগম, জিয়াউর রহমান জিয়া, আইনজীবি সুলতান আহমদ, ইমরান হুসেন সুজা প্রমুখ। কবি ও কথা সাহিত্যিক দিলারা রুমার “তিন সত্যি’র গ্রন্থালোচনা ও জন্মদিন পালন অনুষ্ঠানের উপস্থাপনা জুড়ে ছিলেন কবি মাছুমা টফি একা ও প্রাবন্ধিক মুস্তাফিজ সৈয়দ। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন