editor

প্রকাশিত: 1:13 AM, October 16, 2022

পদক্ষেপ পুরস্কার ২০১৯, ২০২০ ও ২০২১  পেলেন আল আজাদ সহ ১৮ জন

পদক্ষেপ পুরস্কার ২০১৯, ২০২০ ও ২০২১  পেলেন আল আজাদ সহ ১৮ জন

পদক্ষেপ পুরস্কার ২০১৯, ২০২০ ও ২০২১  পেলেন আল আজাদ সহ ১৮ জন

সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি, জ্যেষ্ঠ সাংবাদিক ও মুক্তিযুদ্ধ গবেষক আল আজাদ সহ দেশের ১৮ জনকে
কবিতা, কথাসাহিত্য, শিশুসাহিত্য, আবৃত্তি ও সাংবাদিকতাসহ বিভিন্ন মাধ্যমে বিশেষ অবদান রাখায় সাহিত্য-সংস্কৃতি বিষয়ক জাতীয় সংগঠন পদক্ষেপ বাংলাদেশ পুরস্কৃত করেছে।
শুক্রবার ঢাকায় বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠান উদ্বোধন করেন মঞ্চসারথি প্রবীণ অভিনেতা আতাউর রহমান। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। সভাপতিত্ব করেন পদক্ষেপ বাংলাদেশের সভাপতি বাদল চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জান্নাতুন নিসা।
পদক্ষেপ পুরস্কার প্রাপ্তরা হলেন : ২০১৯ সালে কবি মাকিদ হায়দার (কবিতা), দিলারা মেসবাহ (কথাসাহিত্য), ইমরুল চৌধুরী (শিশুসাহিত্য), ভাস্বর বন্দ্যোপাধ্যায় (আবৃত্তি), কাজী রফিক (সাংবাদিকতা) ও আজিজুর রহমান(চিত্রকলা)।
২০২০ সালে বিমল গুহ (কবিতা), পারভেজ হোসেন (কথাসাহিত্য), আখতার হুসেন (শিশুসাহিত্য), মীর বরকত (আবৃত্তি), বিভুরঞ্জন সরকার (সাংবাদিকতা) ও মানব চন্দ্র দাস (প্রকাশনা)।
২০২১ সালে গোলাম কিবরিয়া পিনু (কবিতা), সারওয়ার-উল-ইসলাম (শিশুসাহিত্য), মো. আহ্কাম উল্লাহ্ (আবৃত্তি), আল আজাদ (সাংবাদিকতা) ও রেদাওয়ানুর রহমান (প্রকাশনা)।
একইসঙ্গে ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষকে ২০১৯, ডা. মল্লিকা বিশ্বাসকে ২০২০ ও ম. জয়নুল আবেদীন রোজকে ২০২১ সালের বর্ষপূর্তি সম্মাননা প্রদান করা হয়।
এ ব্যাপারে প্রতিক্রিয়া ব্যক্ত করে সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি আল আজাদ বলেন, একজন গণমাধ্যমকর্মী হিসেবে সাংবাদিকতায় পুরস্কার প্রাপ্তি অবশ্যই ভাল লাগার বিষয়। এতে মনের জোর আর কাজের গতি বাড়ে। পদক্ষেপ বাংলাদেশকে ধন্যবাদ জানাতেই হয়।
তিনি জানান, বিশেষ কাজে ব্যস্ত থাকায় ঢাকায় গিয়ে পুরস্কারটি গ্রহণ করতে পারেনি। তবে পদক্ষেপ বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়