editor
প্রকাশিত: 8:24 PM, October 19, 2022
বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস, সিলেটে কর্মকর্তা-কর্মচারীর পদ সংখ্যা ৩৬ জন হলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র ২২ জন। এছাড়া, অফিসে জায়গার স্বল্পতার জন্য যথেষ্ঠ বসার ব্যবস্থা না থাকায় আবেদনকারীগণ কষ্টের সম্মুখীন হয়। জনবল সংকটের বিষয়ে পরিচালক জনাব এ, কে, এম মাজহারুল ইসলাম বলেন, নিয়োগ প্রক্রিয়া চলমান আছে, আশা করা যায় নিয়োগ প্রক্রিয়া শেষ হলে খুব দ্রত জনবলের সমস্যার সমাধান হবে।
তিনি জানান, কিছু সংখ্যক গনমাধ্যমে বিভিন্ন তথ্য দিয়ে বিভ্রান্তী ছড়ানো হচ্ছে। তা থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।
জানা যায়, পূর্বে একশ্রেনীর অসাধু সিন্ডিকেট- নাম, বয়স ইত্যাদি তথ্য পরিবর্তন ও মিস ফিঙ্গাররিং এর মাধ্যমে এমআরপি পাসপোর্ট তৈরির মাধ্যমে মানব পাচারে সহযোগীতা করে আসলেও বর্তমানে সিলেট পাসপোর্ট অফিস থেকে এমআরপি ইস্যু বন্ধ হয়ে যাওয়ায় এই অসাধু সিন্ডিকেট চক্রের ব্যবসা বন্ধের উপক্রম হয়েছে ।
বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস, সিলেটে হয়রানীমুক্ত পরিবেশে পাসপোর্টের সেবার মান বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি বৃদ্ধি পেয়েছে-পাসপোর্টের চাহিদা। সরেজমিনে পাসপোর্ট অফিস পরিদর্শন করে দেখা যায় যে, সকাল থেকেই আবেদনকারীগণের বিভিন্ন কাউন্টারের লম্বা লাইন। সিরিয়াল অনুযায়ী সবাই হয়রানীমুক্ত ভাবে আবেদনপত্র জমা দিচ্ছেন। লাইনে অপেক্ষমান আবেদনকারী আবুল বাশার এর কথা বলে জানা যায়, তিনি এসেছেন কোম্পানিগঞ্জ উপজেলা থেকে, কোন ধরণের দালালের সাহায্যে ছাড়াই তিনি আবেদনপত্র জমা দিয়ে ছবি এবং ফিঙ্গারপ্রিন্ট এর অপেক্ষায় আছেন। পাসপোর্ট ডেলিভারী কাউন্টারের সামনে কথা হয় বিশ্বনাথ থেকে আগত খাইরুল ইসলামের সাথে, নির্দিষ্ট সময়ে পাসপাের্ট হাতে পেয়ে তিনি খুব খুশি। কোন ধরনের হয়রানী বা অতিরিক্ত অর্থ ছাড়াই পাসপোর্ট পেয়ে পাসপোর্ট অফিল সম্পর্কে তার ধারণা ভূল প্রমাণিত হয়েছে। অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সেবার মনোভাবে তিনি সন্তোষ প্রকাশ করেন। এছাড়া আরো কথা হয় ওসমানীনগর থেকে আগত মোঃ হাবিবেব সাথে। তিনিও কোন অতিরিক্ত অর্থ খরচ বা হয়রানী ছাড়াই পাসপোর্টের আবেদনপত্র জমা এবং নির্দিষ্ট সময়ে পাসপোর্ট হাতে পেয়ে বেজায় খুশি। তিনি আরো বলেন, পূর্বে পাসপোর্ট করতে এসে দালালদের খপ্পরে পড়লেও এবার অফিসের চমৎকার পরিবেশ দেখে তিনি বেশ অবাক হয়েছেন, অফিসে নেই কোন দালালদের উপস্থিতি, কর্মকর্তা-কর্মচারীরা নিরলসভাবে হাসিমূখে সেবা প্রদান করে যাচ্ছেন।
পাসপোর্ট অফিসে এই দালাল চক্রের অবাধ বিচরণ এবং সুযোগ-সুবিধা বন্ধ হয়ে যাওয়ায় তারা চরমভাবে ক্ষুদ্ধ। খোঁজ নিয়ে জানা যায়, পূর্বে দালালচক্র বিভিন্ন ভাবে অফিস থেকে পাসপোর্ট নিতে পারলেও বর্তমানে আবেদনকারী ব্যতিত অন্য কাউকে পাসপোট’ প্রদান না করায় দালালচক্রের অবৈধ আয়ের পথ বন্ধ হয়ে গেছে। বর্তমানে প্রতিদিন গড়ে ৫০০-৬০০ জন আবেদনকারী আবেদনপত্র জমা দিতে অফিসে আসে এবং সমপরিমাণ আবেদনকারী তৈরীকৃত পাসপোর্ট গ্রহণ করতে আসে। এত বিপুল সংখ্যক আবেদনকারীকে স্বল্প সংখ্যক লোকবল দিয়ে দ্রুততার সাথে সেবা প্রদান করা অনেক চ্যালেঞ্জিং বলে কর্তৃপক্ষ জানায়।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন