editor

প্রকাশিত: 11:36 AM, December 4, 2019

বিয়ানীবাজারে পথরোধ করে কলেজ ছাত্রের উপর সন্ত্রাসী হামলা

বিয়ানীবাজারে পথরোধ করে কলেজ ছাত্রের উপর সন্ত্রাসী হামলা

হামলার শিকার খায়রুল ইসলাম (ফাইল ছবি)

বিয়ানীবাজার প্রতিনিধিঃ
বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের আংগারজুর এলাকায় খায়রুল ইসলাম (২৪) নামক এক কলেজ ছাত্রের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ৩ ডিসেম্বর মঙ্গলবার বেলা আনুমানিক ৪টায় কলেজ থেকে ফেরার পথে পথরোধ করে এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। ভিকটিমের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়, পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।
জানা যায়, বিয়ানীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী খায়রুল ইসলাম স্থানীয় কাকরদিয়া গ্রামের ফইজ উদ্দিনের দ্বিতীয় স্ত্রীর গর্ভজাত একমাত্র সন্তান। ফইজ উদ্দিনের প্রথম স্ত্রীর গর্ভজাত তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। বড় সৎ ভাইয়েরা পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন থেকে খায়রুল ইসলাম ও তার পিতার সাথে বিরোধে জড়িয়ে আছে। সেই বিরোধের জেরে সৎ ভাইদের হুমকীধামকি ও নির্যাতনের শিকার হয়ে খায়রুল ইসলাম প্রাণের ভয়ে পিত্রালয় ছেড়ে তেরাদল গ্রামে মামার বাড়িতে বসবাস করছে সম্প্রতি কয়েকদিন থেকে। ঘটনার দিন বেলা আনুমানিক ৪টার দিকে বিয়ানীবাজার সরকারি কলেজ থেকে ক্লাস শেষে মামার বাড়ি ফিরছিল খায়রুল ইসলাম। আংগারজুর নামক স্থানে মামার বাড়ি যাওয়ার পথে গতিরোধ করে স্থানীয় ৮/১০ জনের একদল সন্ত্রাসী যুবক। সন্ত্রাসীরা তাকে জোরপূর্বক তুলে নিতে চাইলে সে বাধা দেয়। এ সময় তার সৎ ভাই মনজুরুল হাসান এর উপস্থিতিতে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে খায়রুল ইসলামের উপর আক্রমণ চালায়। সন্ত্রাসী গংদের সাথে জড়িত সৎ ভাই মনজুরুল হাসান পৈত্রিক সম্পত্তির বিরোধের বিষয় উল্লেখ করে তাকে মারধর শুরু করে। এসময় সন্ত্রাসীরা সম্মেলিত ভাবে খায়রুল ইসলামের উপর হামলা চালায়, তারা দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর করতে থাকে। এক পর্যায় তার আত্মচিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। সন্ত্রাসীদের হামলায় গুরুত জখম প্রাপ্ত হয় ও বাম হাত ভেঙ্গে যায় খায়রুল ইসলামের। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। বর্তমানে সে ঐ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে আহত খায়রুল ইসলাম বলেন, পৈত্রিক সম্পত্তির আমার ভাগ জবরদখল করে নেওয়ার জন্য সৎ ভাইয়েরা আমি ও আমার পিতার সাথে দীর্ঘদিন থেকে বিরোধে জড়িয়ে আছে। সৎ ভাই মনজুরুল হাসান আমাকে প্রাণে মেরে ফেলতে সন্ত্রাসী বাহিনীকে সাথে নিয়ে এই হামলা চালিয়েছে। মহান আল্লাহর কৃপায় লোকজন ছুটে আসায় এ যাত্রায় প্রাণে রক্ষা পাই। ইতিপূর্বে বাড়িতেও তারা আমার উপর হামলা করেছিল। আমি তাদের ভয়ে প্রাণের মায়ায় বাড়ি ছেড়ে মামার বাড়িতে বসবাস করছি। এখানেও তারা আমার পিছু ছাড়ছে না।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন চিত্র জনসাধারণের কাছে তুলে ধরতে হবে: সাহেদ আহমদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন চিত্র জনসাধারণের কাছে তুলে ধরতে হবে: সাহেদ আহমদ

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আবদুল জব্বার কল্যাণ ট্রাস্টের ‘মাসিক ভাতা কার্ড’ বিতরণ

আবদুল জব্বার কল্যাণ ট্রাস্টের ‘মাসিক ভাতা কার্ড’ বিতরণ

অসহায় ও দরিদ্রদের সহায়তায় মাসিক ভাতা চালু করেছে ‘আবদুল জব্বার জলিল কল্যাণ ট্রাস্ট’। শনিবার দুপুরে নগরের জেলরোডস্থ আনন্দ টাওয়ারে আনুষ্ঠানিকভাবে

অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির শিক্ষা ও খাদ্যসামগ্রী বিতরণ

অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির শিক্ষা ও খাদ্যসামগ্রী বিতরণ

অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে নগরীর কুশিঘাট এলাকার ‘ইমুর ইশকুল’-এর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী ও

মির্জা সম্রাটের নেতৃত্বে সিলেট মহানগর যুবদল আরও শক্তিশালী হবে: কাইয়ুম জালালি পংকি

মির্জা সম্রাটের নেতৃত্বে সিলেট মহানগর যুবদল আরও শক্তিশালী হবে: কাইয়ুম জালালি পংকি

সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক সাধারণ সম্পাদক এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র হাজী আব্দুল কাইয়ুম জালালি পংকি

শাশ্বত ৯২ বন্ধু ফোরামের উদ্যোগে ১ টাকায় পূজার বাজার ও বিনামূল্যে শিক্ষাসামগ্রী বিতরণ

শাশ্বত ৯২ বন্ধু ফোরামের উদ্যোগে ১ টাকায় পূজার বাজার ও বিনামূল্যে শিক্ষাসামগ্রী বিতরণ

প্রতিবছরের ন্যায় এবারও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাশ্বত ৯২ বন্ধু ফোরামের উদ্যোগে পাত্র সম্প্রদায়ের মাঝে ১ টাকায় পূজার বাজার ও ক্ষুদে

‘ফ্যাসিবাদের বিচার করতে ব্যর্থ হলে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হবে’

‘ফ্যাসিবাদের বিচার করতে ব্যর্থ হলে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হবে’

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির সহনীয় মূল্য নির্ধারণ, ফ্যাসিবাদের নির্মূল এবং সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দাবিতে জমিয়তে

শিশু-কিশোরদের জন্য নিরাপদ বাংলাদেশ বিনির্মাণ করাই বিএনপি সরকারের মূল লক্ষ্য: হুমায়ূন কবির শাহীন

শিশু-কিশোরদের জন্য নিরাপদ বাংলাদেশ বিনির্মাণ করাই বিএনপি সরকারের মূল লক্ষ্য: হুমায়ূন কবির শাহীন

সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, জিয়া শিশু-কিশোর সংগঠন (জিশিস) এর কেন্দ্রীয় সহ

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র যৌথ উদ্যোগে সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত। ৯ অক্টোবর শুক্রবার সকাল ১০টায়