editor
প্রকাশিত: 6:02 PM, October 22, 2022
গোলাপগঞ্জের সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত আসামী আব্দুল কাদির কালনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্বভাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুল কাদির কালন সিলেটের গোলাপগঞ্জের ভাদেশ্বর উনিয়নের মৃত মতছিম আলীর পুত্র। সে মৌলভীবাজার আদালতের একটি অপহরণ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামীও। যা মৌলভীবাজারের রাজনগর থানার মামলা নং- ০১(৬)২০১০ ধারা- ৩৬৫/৩৪।
স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল কাদির কালন ও তার সংঘবদ্ধ সহযোগীরা গত ১ অক্টোবর নিজ গ্রাম তেরাপুরের আব্দুছ ছামাদ ছানুর বাড়িতে সন্ত্রাসী হামলা ও লুটপাট চালায়। এ সময় হামলাকারীরা টাকা-কড়ি লুটে নেয় এবং বাড়ির আসবাপত্র ও ফসলাদির ব্যাপক ক্ষতি সাধন করে। এ ঘটনায় বাড়ির মালিক আব্দুছ ছামাদ ছানু বাদী হয়ে গোলাপগঞ্জ থানায় আব্দুল কাদির কালনসহ ৬ জনকে এজাহারভুক্ত করে একটি মামলা করেন। যা’ গোলাপগঞ্জ থানার মামলা নং-১৭/২১২।
মামলার অপর আাসামীরা হচ্ছে সিলেটের গোলাপগঞ্জ থানার তেরাপুর গ্রামের মখদ্দছ আলীর পুত্র খালেদ, একই গ্রামের মাতাব আলীর পুত্র আদনান ও আবুল কালাম, তমছির আলীর পুত্র ছায়াদ আলী ছাদ, থানার আমকোনা গ্রামের মুক্তার আলী লাল মিয়ার পুত্র লায়েক আহমদ সহ কয়েকজন।
তদন্ত কর্মকর্তা গোলাপগঞ্জ থানার এসআই মোহাম্মদ লুৎফুর রহমান জানান, মামলার পর থেকে আসামীরা আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে এজাহার নামীয় আসামী আব্দুল কাদির কালনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আরো মামলা আছে কি না খতিয়ে দখা হচ্ছে বলেও জানান তিনি। গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম মামলা ও আসামী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, আসামীকে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন