editor

প্রকাশিত: 8:27 PM, October 22, 2022

এমপি হাবিবের সাথে বৃহত্তর বাইপাস রোড ভূমি মালিক ও ব্যবসায়ী সমিতির মতবিনিময়

এমপি হাবিবের সাথে বৃহত্তর বাইপাস রোড ভূমি মালিক ও ব্যবসায়ী সমিতির মতবিনিময়

এমপি হাবিবের সাথে বৃহত্তর বাইপাস রোড ভূমি মালিক ও ব্যবসায়ী সমিতির মতবিনিময়

সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারকে ব্যবসায়ীরা সর্বদা সহযোগিতা করে যাচ্ছেন। ব্যবসায়ীরা নিজেদের মুনাফা অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সরকার সবসময় ব্যবসায়ীদের পাশে রয়েছে। ব্যবসায়ীরা যাতে নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পারেন সেই ব্যবস্থা সরকার করে রেখেছে।

এমপি হাবিব বলেন, বাইপাস রোড ভূমি মালিক ও ব্যবসায়ী সমিতির অনেক সুনাম রয়েছে, এই রোডের ব্যবসায়ীরা নিজ উদ্যোগে মানব সেবামূলক কাজে সবসময় নিয়োজিত রয়েছেন। তিনি বাইপাস রোডের ব্যবসায়ীদের দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

এমপি হাবিবুর রহমান  শনিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় সিলেট নগরীর দক্ষিণ সুরমার বৃহত্তর বাইপাস রোড ভূমি মালিক ও ব্যবসায়ী সমিতি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

বাইপাস রোড ব্যবসায়ী সমিতি’র সভাপতি সামছু উদ্দিন বাবুধন এর সভাপতিত্বে ও সমিতি’র যুগ্ম সাধারণ নূর আহমদ খান সাদেক এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নিজাম উদ্দিন, জেলা আওয়ামী লীগের কৃষি – ও সমবায় বিষয়ক সম্পাদক ফারুক আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছয়ফুল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আহমদ, সিলেট জেলা পরিষদ সদস্য মতিউর রহমান মতি, দক্ষিণ সুরমা বাইপাস ব্যবসায়ী সমিতির সহসভাপতি সামস উদ্দিন আহমদ, লিয়াকত আলী, জুনেদ আহমদ, লুৎফুর রহমান।

উপস্থিত ছিলেন, ব্যবসায়ী সমিতির সদস্য জাহাঙ্গীর আহমদ, বাবুল মিয়া, মাহফুজ মিয়া, রুহুল মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে এমপি হাবিবুর রহমান হাবিবকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান দক্ষিণ সিরমা বৃহত্তর বাইপাস রোড ভূমি মালিক ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন