editor

প্রকাশিত: 8:51 PM, October 22, 2022

সুনামগঞ্জ সদর হাসপাতালের ষ্টোরকিপার সুলেমানের বিরুদ্ধে যত অভিযোগ

সুনামগঞ্জ সদর হাসপাতালের ষ্টোরকিপার সুলেমানের বিরুদ্ধে যত অভিযোগ

হাবিবুর রহমান নাসির, ছাতক

ছাতকের ঠিকানায় নিয়োগ প্রাপ্ত সুনামগঞ্জ সদর হাসপাতালে স্বাস্থ্য সহকারী(বর্তমান ষ্টোরকিপার) সুলেমান আহমদের বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই। অনিয়ম-দুর্নীতি, সিন্ডিকেট বানিজ্য ও স্বজনপ্রীতিসহ হাসপাতালে সকল অপকর্মের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিনিময়ে তিনি অবৈধভাবে উপার্জন করছেন লক্ষ-লক্ষ টাকা। বিগত দিনে সুলেমান আহমদের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরের মহা পরিচালক, দুর্নীতি দমন কমিশন সহ সরকারের বিভিন্ন দপ্তরে একাধিক অভিযোগ হলেও অদৃশ্য ক্ষমতাধর স্বাস্থ্য সহকারী(বর্তমান ষ্টোরকিপার) সুলেমান আহমদ তার স্ব পদে বহাল রয়েছেন। বিভিন্ন অভিযোগ থেকে জানা যায়, ছাতক উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ভুয়া নাগরিক সনদপত্র গ্রহন করে ছাতক উপজেলা স্বাস্থ্য কমল্পেক্সে স্বাস্থ্য সহকারী হিসেবে যোগদান করেন ২০০৪ সালে। অথচ তার মুল ঠিকানা হল সুনামগঞ্জ পৌরসভার মল্লিকপুর এলাকায়। পরবর্তিতে কুট কৌশল অবলম্বন করে সরকারী বিভিন্ন জিও এবং নিয়োগ বিধি লংঘনের মাধ্যমে ২০১৬ সালে সুনামগঞ্জ সদর হাসপাতালে ষ্টোরকিপার পদে পদায়িত হন। কিন্তু এখানেই থেমে নেই তিনি। ২০১৮ সালে প্রথম দিকেই তিনি তার মুল লক্ষে পৌছে যান। সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের ষ্টোরের দায়িত্ব পেয়ে যান সুলেমান আহমদ। এরপর তাকে আর পিছনের দিকে তাকাতে হয়নি। তার অনিয়ম-দূর্নীতি ও টেন্ডার বানিজ্যের হাত তিনি চতুর্দিকে প্রসারিত করতে থাকেন। অনিয়ম-দুর্ণীতির স্বর্গরাজ্যে পদার্পন করে সুলেমান আহমদ হাসপাতালের রোগীর খাবার সরবরাহ, এমএসআর সামগ্রি ক্রয়, যন্ত্রপাতি, আসবাবপত্র ক্রয়-বিক্রয়ের স্বঘোষিত ঠিকাদারে পরিনত হন তিনি। এক পর্যায়ে হাসপাতালের সব নিয়ন্ত্রন চলে আসে তার হাতে। আউটসোর্সিং নিয়োগের ক্ষেত্রে লক্ষ-লক্ষ টাকার বিনিময়ে তার নিজস্ব ও এলাকার লোকজনদের নিয়োগ দেয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। কয়েক বছরেই তিনি আঙ্গুল ফুলে কলাগাছ বনে যান। স্বাস্থ্য সহকারী পদে চাকুরী করে সুলমান আহমদ কিভাবে বিপুল পরিমান অর্থ-সম্পদ, বাড়ি-গাড়ি মালিক হলেন- এ প্রশ্নই ঘুরপাক খাচ্ছে শহর জুড়ে। বিষয়টি তদন্ত পূর্বক স্বাস্থ্য সহকারী সুলেমান আহমদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন এবং তাকে স্ব পদে দায়িত্ব পালনের নির্দেশসহ জেলা সদর হাসপাতালকে দুর্নীতি মুক্ত করার দাবী জানিয়ে ২০২১ সালে ১৭ আগষ্ট স্বাস্থ্য অধিদপ্তর মহা পরিচালক বরাবরে অভিযোগ দেন এলাকাবাসী। এ ছাড়া ২০২১-২০২২ অর্থবছরে জেলা সদর হাসপাতালে আহবানকৃত এমএসআর এবং পণ্য সরবরাহ দুর্নীতি, লুটপাট ও সিন্ডিকেট করে নিয়ম বর্হিভুতভাবে কাজ হাতিয়ে নেয়ার অভিযোগে সুলেমান আহমদ ও হাসপাতালের অফিস সহকারী ছমিরুল ইসলামের বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা গ্রহনের দাবীতে চলতি বছরের ২১ জুলাই সুনামগঞ্জের স্থানীয় ঠিকাদারগণ স্বাক্ষরিত একটি অভিযোগ জেলা প্রশাসক বরাবরে প্রদান করা হয়। ##

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন