editor
প্রকাশিত: 7:01 PM, October 23, 2022
স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেছেন, “কো-কারিকুলার অ্যাকটিভিটিস মানুষের চিন্তার পরিসর বৃদ্ধি করে এবং জীবনবোধের উন্নতি ঘটায়। বহির্বিশ্বে একাডেমিক পড়াশোনার পাশাপাশি সহপাঠ্য কার্যক্রমকে অত্যন্ত গুরুত্ব দেয়া হয়। বর্তমান সরকারও সহপাঠ্য কার্যক্রমকে গুরুত্ব দিচ্ছে। স্কলার্সহোম মেজরটিলা কলেজ বরাবরের মতোই তার সদস্যদের প্রগতির সাথে তাল মিলিয়ে চলার সকল রকম গাইড করে যাচ্ছে।” অধ্যক্ষ বলেন, এসএমসিকে রোল মডেল হিসেবে দাঁড় করাতে তিনি সদা বদ্ধপরিকর।
রবিবার (২৩ অক্টোবর) স্কলার্সহোম মেজরটিলা কলেজে বার্ষিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলা বিভাগের প্রভাষক শাহাব উদ্দিন আহমেদের উপস্থাপনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজ ইনচার্জ প্রভাষক রাজন সরকার। সাধারণ জ্ঞান প্রতিযোগিতার আহ্বায়কের পক্ষ থেকে বক্তব্য রাখেন বাংলা বিভাগের প্রভাষক তোফায়েল আহমেদ শিহাব, বাংলা বিতর্ক প্রতিযোগিতার আহ্বায়ক প্রভাষক আব্দুল্লাহ আল-মামুন, ইংরেজি বিতর্ক প্রতিযোগিতার আহ্বায়ক প্রভাষক জাকারিয়া আল মামুন।
পরে বাংলা-ইংরেজি বিতর্ক, ইংরেজি রচনা প্রতিযোগিতা ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এরপর কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মধ্যে পুরস্কার তোলে দেন। এতে তিনটি প্রতিযোগিতায় মোট ৬১ জন প্রতিযোগী পুরস্কৃত হয়। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন