editor

প্রকাশিত: 9:47 PM, October 23, 2022

আইডিইবি’র সাংগঠনিক সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

আইডিইবি’র সাংগঠনিক সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ আইডিইবি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এ কে এম এ হামিদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবশ্যই মুল্যায়ন করতে হবে। উন্নয়ন অগ্রযাত্রার মহা নায়ক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশন-৪১ বাস্তবায়নে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কাজ করে যাচ্ছেন।

তিনি রোববার (২৩ অক্টোবর) রাতে নগরীর সিলেট জেলা পরিষদ মিলনায়তনে ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ আইডিইবি সিলেট জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেকে নিয়ে অতিতেও অনেক ষড়যন্ত্র হয়েছে, বর্তমানেও ষড়যন্ত্র চলছে। আগামীর বাংলাদেশ হবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বাংলাদেশ। তাই সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে আমাদেরকে এগিয়ে যেতে হবে।

ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ আইডিইবি সিলেট জেলা শাখার সভাপতি মো. নজরুল হোসেন এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন এবং প্রচার সম্পাদক মো. মঈনুল ইসলাম চৌধুরীর যৌথ সঞ্চালনায় সাংগঠনিক সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইডিইবি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি মাহমুদুর রশীদ মসরুর, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফজলুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক মো. রেহান মিয়া, অর্থ সম্পাদক মো. গিয়াস উদ্দিন, সহ জনসংযোগ ও প্রচার সম্পাদক আরিফুল ইসলাম শিমুল, নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ দস্তগীর। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আইডিইবি সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক রফিক উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন আইডিইবি সিলেট জেলা শাখার কাউন্সিলর মাহবুবুর রহমান জাকারিয়া। বাহান্নর ভাষা আন্দোলন, স্বাধীনতা যুদ্ধের শহীদ মুক্তিযোদ্ধা ও প্রয়াত সদস্য প্রকৌশলী, ১৯৭৫ সালের ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব, শিশু শেখ রাসেল সহ ধানমন্ডি ৩২ নম্বরে প্রয়াত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় শুরুতে ১মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে অতিথিবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানান আইডিইবি সিলেট জেলা শাখার সদস্য নেতৃবৃন্দ। সবশেষে সংগঠনের কৃতি শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন