editor
প্রকাশিত: 6:40 PM, October 26, 2022
সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের বহুল আলোচিত, বিতর্কিত ও বাতিলকৃত কমিটি পুন:বহাল করা হয়েছে। ‘অনুপ্রবেশকারী’কে দায়িত্বশীল করে কমিটি করার অভিযোগে আজ থেকে ৩ বছর আগে এ কমিটি বাতিল করা হয়েছিল। গত রোববার (২৩ অক্টোবর) সিলেট জেলা আওয়ামী লীগের এক বিজ্ঞপ্তির মাধ্যমে পূরণো এ কমিটি পুনর্বহালের ঘোষনা দেওয়া হয়। জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মজির উদ্দিন বিষয়টি নিশ্চত করেন।
বিতর্কিত ব্যক্তিদের সমন্বয়ে গঠিত ও বাতিলকৃত কমিটি পুনর্বহাল নিয়ে সিলেট সদর আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীর মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকে এ কমিটিকে ক্ষমতসীন সরকার দল আওয়ামী লীগের অধঃস্তন একটি কমিটির জন্য আত্মঘাতি সিদ্ধান্ত বলে আখ্যায়িত করছেন।
নাম প্রকাশ না করার শর্তে তৃণমূল নেতাকর্মী জানান, যেখানে কমিটি গঠনের একদিনের ব্যবধানে ‘অনুপ্রবেশ’ অভিযোগে আওয়ামী লীগের সভা নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসনিার নির্দেশে সেই কমিটি বাতিল ও বিলুপ্ত করেছিলেন।
জানা গেছে, ২০১৯ সালের ২৫ নভেম্বর সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষনা করা হয়েছিল। সে কমিটিতে উপজেলার কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিনকে সভাপতি এবং মোগলগাঁও ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যান যুক্তরাজ্য বিএনপির সাবেক নেতা মোঃ হিরণ মিয়াকে সাধারণ সম্পাদক করা হয়েছিল। কিন্তু কমিটি ঘোষনার পরই মো: হিরণ মিয়াকে ‘অনুপ্রবেশকারী’ বলে নেতাকর্মীদের মধ্যে ক্ষুব্দ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ফলে পরদিন ২৬ নভেম্বর জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কমিটি বাতিল ও বিলুপ্ত করে দিয়েছিলেন।
পরবর্তীতে বীর মুক্তিযোদ্ধা মুফিজুর রহমান বাদশা’কে (বর্তমানে প্রয়াত) সভাপতি এবং সাবেক বিএনপি নেতা হিরণ মিয়ার পরিবর্তে তৎকালীন কান্দিগাঁও ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিনকে সাধারণ সম্পাদক করে সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের কমিটি পুনর্গঠন করা হয়। পরে সভাপতি মুক্তিযোদ্ধা মুফিজুর রহমান বাদশা ইন্তেকাল করেন। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সিলেট জেলা আওয়ামী লীগের অধঃস্তন উপজেলা কমিটিগুলো পুনর্গঠন শুরু হয়। এরই ধারাবাহিকতায় সিলেট সদর আওয়ামী লীগের যথাবিহীত সম্মেলন ও কাউন্সিল না করেই সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট নাসির খান তিনবছর আগে সিলেট সদর আওয়ামী লীগের বাতিলকৃত কমিটি পুনর্বহাল করেন। তাঁরা কথিত সেই অনুপ্রবেশকারী হিরণ মিয়াকে আবারো সিলেট সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও ঘোষনা করেন বলে অভিযোগ নেতাকর্মীদের। কমিটি ঘোষণার পর তাৎকনিকভাবে সদর উপজেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা কমিটি বাতিলের দাবিতে জরুরী মিছিল ও সমাবেশ করে। পরদিন সিলেট জেলা প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলন করে নেতাকর্মীরা কমিটি বাতিল করার দাবি জানান। অন্যথায় বৃহৎ আকারে লাগাদার আন্দোলনের হুশিয়ারি হুমকি প্রদান করেন। কমিটি ঘোষণার পর থেকে তৃণমূল নেতাকর্মীরা ক্ষোব্দ হয়ে একের পর এক কর্মসূচী দেওয়ার পরিকল্পনা করেন। পাশাপাশি স্থানীয় এবং জাতীয় পত্রিকায় ও সোশ্যাল মিডিয়ায় বার বার সদর উপজেলা কমিটি নিয়ে উপস্থাপন হচ্ছে। জানা গেছে, হিরন মিয়ার ছোট ভাই কিরন মিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকও বটে। এই বিএনপি নেতা হিরণ মিয়া রুপ ধারণ করে অনেকেই অনুপ্রবেশ করতে পারে বলে আওয়ামী লীগের তৃণমুল নেতাকর্মীদের দাবি। নেতাকর্মীরা আরো জানান, সিলেট-১ আসন অত্যান্ত মর্যাদাপূর্ণ। এ আসনটির দিকে থাকিয়ে থাকে পুরো বাংলাদেশের মানুষ। কিন্তু যদি বিএনপি থেকে অনুপ্রেবশ করে আওয়ামী লীগের লেবাস পরে, আওয়ামী লীগ সেজে পদ-পদবী ব্যবহার তাহলে এটি পুরো বাংলাদেশের জন্য একটি কলংক।
তৃণমূল নেতাকর্মীদের অভিযোগ, মোগলগাঁও ইউপি’র চেয়ারম্যান মোঃ হিরণ মিয়া দীর্ঘদিন ধরে যুক্তরাজ্য বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। দেশে ফিরে ২০১১ সালে তিনি আওয়ামী লীগে প্রবেশ করেন। তাই ২০১৯ সালে তাকে সিলেট সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করায় নেতাকর্মীরা তাকে নব্য আওয়ামী লীগ ও অনুপ্রবেশকারী আখ্যায়িত করে বিদ্রোহ করেন।
সিলট সদর উপজেলা আওয়ামী লীগের এ কমিটি ঘোষনার বিষয়ে সোমবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী (০১৭১১১৭৭০৫৪) ও সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান (০১৭১১৩২৩৪৪৩) -এর মুঠোফোনে একাধিকবার কল দিলে তাঁরা প্রতিবেদকের মোবাইল ফোন রিসিভ করেননি।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন