editor
প্রকাশিত: 7:07 PM, October 26, 2022

২৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাজিম ও সম্পাদক নজরুল
সিলেট মহানগর বিএনপির আওতাধীন ২৭ নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল ও দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। গত ২৪ অক্টোবর সোমবার সন্ধ্যায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে ২৭ নং ওয়ার্ডের গোটাটিকরে এই কাউন্সিল ও সম্মেলন সম্পন্ন হয়।
ওয়ার্ড আহবায়ক মোহাম্মদ লুৎফুর রহমানের সভাপতিত্বে কাউন্সিল ও দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় সদস্য আরিফুল হক চৌধুরী। কাউন্সিল ও দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী। প্রধান বক্তার বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক, ২৫, ২৬, ২৭ ওয়ার্ডের মহিলা কাউন্সিলর ও টিম লিডার এডভোকেট রোকসানা বেগম শাহ্নাজ, মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আকতার রশিদ চৌধুরী, আফজাল উদ্দিন, আবুল কালামসহ মহানগর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ও ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দুই পর্বের অনুষ্ঠানে প্রথম পর্ব শেষে দ্বিতীয় পর্বে ওয়ার্ডের পাড়া কমিটির সদস্যদের প্রত্যক্ষ ভোটে তাদের আগামীদিনের ২৭ নং ওয়ার্ডের নেতৃত্ব নির্বাচিত করেন। কাউন্সিলে ১৫৯টি ভোটের মধ্যে ১৪৭ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেন। এর মধ্যে সভাপতি পদে মো: নাজিম উদ্দিন ১১৮টি ভোট পেয়ে ২৭ নং ওয়ার্ডের সভাপতি নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো: মুহিবুর রহমান মারুফ পান ২৭ ভোট। আর সাধারণ সম্পাদক প্রার্থী মো: নজরুল ইসলাম ১১৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উজ্জল রঞ্জন চন্দ্র পান ১৭ ভোট। তবে, বিনা প্রতিদ্বন্দ্বীতায় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন মো: মইন খান। কাউন্সিল পরে ফলাফল ঘোষণা করেন, মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী। নির্বাচনে প্রধান কমিশনারের দায়িত্ব পালন করেন মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোর্শেদ আহমদ মুকুল। এছাড়া কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন, আব্দুল মুমিন বাচ্চু, এডভোকেট মলয় কান্তি পাল সাম্মু ও আব্দুল আজিজ।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন