editor

প্রকাশিত: 7:10 PM, October 26, 2022

খালে পরিণত রাস্তা, বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দিয়েও মিলছে না প্রতিকার

খালে পরিণত রাস্তা, বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দিয়েও মিলছে না প্রতিকার

খালে পরিণত রাস্তা, বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দিয়েও মিলছে না প্রতিকার

গোলাপগঞ্জ উপজেলার উত্তর আলমপুর হতে মাসুরা গ্রামের খুশীদের খেয়াঘাট পর্যন্ত রাস্তা দিয়ে এক সময় চলাচল করতো। এখন এই রাস্তা দিয়ে পায়ে হেটে মানুষের চলাচলই কষ্ট কর হয়ে দাঁড়িয়েছে। কয়েক বছর ধরে এমন অবস্থা। বিভিন্ন দপ্তরে দীর্ঘদিন ধরে স্মারকলিপি দিয়েও মিলছেনা প্রতিকার। প্রতিকার মিলবে কি না তাও বলা যাচ্ছে না।
গোলাপগঞ্জের উপজেলার উত্তর বাদেপাশা ইউনিয়নের আওতাধীন উত্তর আলমপুর, কেওটকোনা, দক্ষিণ আলমপুর, কোনাগাঁও, কুলিয়া, বাদেপাশা, বৃহত্তর বাগলা, সুপাটেকসহ কয়েকটি গ্রামের একমাত্র রাস্তা এটি। প্রায় অর্ধলক্ষাধিক মানুষের যোগাযোগের রাস্তা প্রায় ৭৫ ভাগ খালের গর্ভে বিলীন হয়ে গেছে। হয়তো কয়েক বছর লাগবে না, কয়েক মাসের ভিতরে বাকি ২৫ ভাগও খালের বুকে চলে যাবে।
রাস্তাটি সংস্কার করে প্রায় অর্ধলক্ষাধিক মানুষের কষ্ট লাগব করার জন্য ইতিমধ্যে বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দিয়েছেন স্থানীয় এলাকাবাসী। তবে প্রতিকার মিলছে না। আজ থেকে দুই বছর আগে ২০২০ সালের ২ সেপ্টেম্বর গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানের কাছে স্মারকলিপি প্রদান করেন স্থানীয় এলাকাবাসী। এরপর একই মাসের ১৩ সেপ্টেম্বর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, ২৭ সেপ্টেম্বর সিলেটের জেলা প্রশাসক ও একই দিন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমানের কাছে ও একই বছরের ৪ নভেম্বর সিলেট এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী ও চলতি বছরের ২৮ আগস্ট গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিমের কাছে স্মারকলিপি প্রদান করেন স্থানীয় এলাকাবাসী।
জানা যায়, রাস্তাটি উত্তর আলমপুর থেকে ভাদেশ্বর ইউনিয়নের আওতাধীন মাসুরা গ্রামের খুশীদের খেয়াঘাট হয়ে ভাদেশ্বর মোকাম বাজারের সাথে সংযুক্ত হয়েছে। ঐ রাস্তার উত্তর পাশ দিয়ে বয়ে যাওয়া কুশিয়ারা নদীর পশ্চিম পার থেকে শুরু রাস্তার পার্শ্ববর্তী খাল ভাদেশ্বর ইউনিয়নের আওতাধীন কুড়া নদীর সাথে মিলিত হয়েছে।
কয়েকটি গ্রামের হাজারো শিক্ষার্থী বর্ষামৌসুমে জীবনের ঝুঁকি নিয়ে এ রাস্তা দিয়ে বিদ্যালয়ে যেতে হয়। অনেক শিক্ষার্থী পরীক্ষার আগের দিন গ্রাম ছেড়ে আত্মীয় স্বজনের বাড়িতে চলে যান। বিশেষ করে রোগীদের জন্য সবচেয়ে কষ্টসাধ্য এ রাস্তা। স্থানীয় কৃষকরা তাদের উৎপাদিত ফসল বাজার নিয়ে আসতে না পাড়ায় পড়তে হয় ক্ষতির মুখে।
রাস্তা সংস্কার বিষয়ে গোলাপগঞ্জ উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসানের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যবহত ফোন বন্ধ পাওয়া যায়।
এদিকে রাস্তাটি সংস্কারের জন্য কয়েকবার এলাকাবাসী মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচী পালন করে আসছেন। রাস্তা নিয়ে এলাকার মানুষের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। অবিলম্বে রাস্তাটি সংস্কার করা না হলে একদিন রাস্তাহারা হয়ে যাবে কয়েকটি গ্রামের লোকজন। তাদের প্রাণের দাবি রাস্তাটি সংস্কার করে চলাচলের পথ সুগম করা।
বৃহত্তর এলাকার মানুষের কথা চিন্তা করে গোলাপগঞ্জ উপজেলার উত্তর আলমপুর হতে মাসুরা গ্রামের খুশীদের খেয়াঘাট পর্যন্ত রাস্তাটি সংস্কার করে জনসাধারণের নিরাপদ চলাচলের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে দাবি জানান এলাকাবাসী। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক