editor
প্রকাশিত: 7:46 PM, October 26, 2022
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাইডিং কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে আঞ্চলিক কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ অক্টোবর) সকালে সিলেট সরকারি অগ্রগ্রামী বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন, সিলেট অঞ্চলের উদ্যোগে এই আঞ্চলিক কার্নিভাল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন, সিলেট অঞ্চলের আঞ্চলিক কমিশনার বাবলী পুরকায়স্থ এর সভাপতিত্বে ও আঞ্চলিক ট্রেইনার সুফিয়া বেগমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সাবেক যুগ্ম সচিব ও বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের কোষাধ্যক্ষ জাহান আরা বেগম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সরকারি অগ্রগ্রামী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ বেগম। অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের মালেকা পারভীন, প্রকল্প কর্মকর্তা মো: হাফিজুল ইসলাম, মৌলভীবাজারের জেলা কমিশনার নূরজাহান সুয়ারা। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সিলেট অঞ্চলের আঞ্চলিক সেক্রেটারি সাহানা জাফরীন রোজী, ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজ হলদে পাখির সামিয়া বেগম। শুভেচ্ছা বক্তব্য রাখেন রাধা রানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোকা ভট্টাচার্য। সরকারি প্রাথমিক বিদ্যালয় হলদে পাখি সম্প্রসারণ উপলক্ষে আঞ্চলিক কার্নিভাল অনুষ্ঠান শেষে জননেত্রী শেখ হাসিনা শিশু পার্কে বিজ্ঞ পাখি ও হলদে পাখি সদস্যদের নিয়ে প্রধান অতিথি জাহান আরা বেগম সহ শিক্ষক শিক্ষার্থীরা ঘুরতে যান।
অনুষ্ঠান উপস্থাপনা করেন দর্শন দেউড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিমূল আক্তার। কার্নিভাল অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সিলেট অঞ্চলের ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিজ্ঞ পাখি ও হলদে পাখির প্রায় ২০০ জন। এছাড়াও গাইড, গাইডদের সদস্যরা অংশগ্রহণ করেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন