editor

প্রকাশিত: 7:16 PM, October 28, 2022

২৪ নভেম্বর রেজিস্ট্রারি মাঠে সিলেট বিভাগীয় সমাবেশ সফল করুন

২৪ নভেম্বর রেজিস্ট্রারি মাঠে সিলেট বিভাগীয় সমাবেশ সফল করুন

২৪ নভেম্বর রেজিস্ট্রারি মাঠে সিলেট বিভাগীয় সমাবেশ সফল করুন

ইজিবাইক, রিকশাসহ ব্যাটারিচালিত যানবাহনের দ্রুত নিবন্ধন, রুট পারমিট, চালকের লাইসেন্স প্রদান, হয়রানি-নির্যাতন বন্ধ সহ ৬দফা দাবিতে আগামী ২৪ নভেম্বর বৃহস্পতিবার ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে রিকশা, ব্যাটরি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ এর সিলেট বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

সিলেট বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে শুক্রবার (২৮ অক্টোবর) বিকাল ৩টায় ১০নং ওয়ার্ডে কমিটির উদ্যোগে  কানিশাইলে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। ১০নং ওয়ার্ড কমিটির সভাপতি খোকন আহমদের সভাপতিত্বে বক্তব্য রাখেন রিকশা,ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট মহানগর শাখার উপদেষ্টা আবু জাফর, সভাপতি প্রণব জ্যোতি পাল, সাধারণ সম্পাদক মনজুর আহমদ, মানিক মিয়া, আবু তাহের। এছাড়াও সকাল ১০টায় সদর উপজেলার নয়াবাজরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সংগঠনের মহানগর শাখার সভাপতি প্রণব জ্যোতি পাল, সেলিম আহমদ, শামিম আহমেদ, ছালিক মিয়া প্রমূখ।

কর্মীসভায় আবু জাফর বলেন, নানা বাঁধা, ষড়যন্ত্র ও চক্রান্ত মোকাবিলা করে সর্বশেষ হাইকোর্ট এর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সুপ্রিম কোর্ট মহাসড়ক ব্যতীত সর্বত্র ইজিবাইকসহ ব্যাটারিচালিত যানবাহন চলাচলের আদেশ প্রদান করেছে।ফলে হাইকোর্টের আদেশে বাতিল হওয়ায় ইজিবাইকসহ ব্যাটাারিচালিত যানবাহন এর চলাচলের জন্য সরকার প্রস্তাবিত খসড়া “থ্রী-হুইলার ও সমজাতীয় মোটরযানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রন নীতিমালা-২০২১’র” দ্রুত চুড়ান্ত ও কার্যকর করতে আর কোন আাইনগত বাঁধা নেই।

প্রণব জ্যোতি পাল বলেন, অবিলম্বে ৫০ লাখ চলক, মালিক, মেকানিক, গ্যারেজ মালিক ও তাদের উপর নির্ভরশীল প্রায় তিন কোটি মানুষের জীবন-জীবিকা রক্ষায় সংগ্রাম পরিষদের সংশোধন প্রস্তাব গ্রহন করে ‘থ্রী-হুইলার ও সমজাতীয় মোটরযানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রন নীতিমালা-২০২১’র আলোকে ব্যাটারিচালিত ইজিবাইক ও রিকশার দ্রুত নিবন্ধন, রুট পারমিট এবং লাইসেন্স প্রদান, বিভিন্ন সড়কে চলাচলে হয়রানি বন্ধ করাসহ ৬ দফা দাবিতে  আগামী ২৪নভেম্বর বৃহস্পতিবার সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে বিভাগীয় সমাবেশ সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন