editor
প্রকাশিত: 7:18 PM, October 28, 2022

সড়ক পরিবহণ শ্রমিক লীগ সিলেট জেলা শাখার নতুন কার্যালয়ের উদ্বোধন
বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক লীগ সিলেট জেলা শাখার নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাতে এ কার্যালয়ের উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও শ্রত আদালত সিলেটের শ্রমিক প্রতিনিধি নাজমুল আলম রোমেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে শ্রমিক লীগ কাজ করে যাচ্ছে। আগামীতে নৌকার বিজয়ের লক্ষে শ্রমিক লীগ ঐক্যবদ্ধ থেকে বিজয় সুনিশ্চিত করবে। তিনি বলেন, সিলেট জেলার এই নতুন কার্যালয়ের মাধ্যমে শ্রমিক লীগের কার্যক্রম আরো তরান্বিত হবে।
বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক লীগ সিলেট জেলা শাখার সভাপতি জনি ঘোষ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুজিত সুত্রধর এর উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক লীগ কেন্দ্রীয় সহ সভাপতি ও মহানগর শ্রমিক লীগের সহ সভাপতি খন্দকার ফায়েকউজ্জামান মাষ্টার, সিলেট সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হালিম সাগর, জাতীয় শ্রমিক সিলেট মহানগর শাখার সহ সভাপতি সালাহ উদ্দিন আকরাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক লীগ সিলেট জেলা শাখার সিনিয়র সহ সভাপতি রমিজ উদ্দিন, সহ সভাপতি শাহীন আহমদ, গোলাম হোসেন, জয়নাল আহমদ, লায়েক আহমদ, সহ সাধারণ সম্পাদক খলিলুর রহমান, মো. জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, প্রচার সম্পাদক আমির হোসেন, কোষাধ্যক্ষ শামীম আহমদ, শ্রম কল্যাণ বিষয়ক সম্পাদক হারুনুর রশীদ, আইন সম্পাদক রুবেল আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক জাকির হোসেন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক লায়েক আহমদ, ত্রাণ ও পুনবার্সন সম্পাদক মো. সোহাগ আহমদ, তথ্য ও গবেষণা সম্পাদক শানুর মিয়া, কার্যকরি সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ সিরাজুল, মো. হানিফ মিয়া, মঞ্জু চন্দ্র দাস, রনি আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন