editor
প্রকাশিত: 8:58 PM, October 28, 2022

সিলেটে জেলা ও মহানগর যুবদলের রক্তদান কর্মসূচী পালন
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ও কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন করা হয়েছে। শুক্রবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় নগরীর ভাতালিয়াস্থ মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই রক্তদান কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথি মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রক্তের ঋণ কখনও শোধ করা যাবে না, অন্তত মানবতার সেবায় আমাদের এধরণের কর্মসূচি বিশাল ভূমিকা রাখতে পারবে। মানুষের কল্যানে কাজ করতে পারলেই প্রকৃত সুখী হওয়া যায়। তিনি বলেন, মানুষের পাশে মানবিক মমতা নিয়ে যারা স্বেচ্ছায় রক্ত দিয়ে মুমূর্ষুর জীবন বাঁচাতে সহায়তা করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এসময় তিনি মানব কল্যাণে কাজ করার যুবদলের নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরুল আলম সিদ্দিকী খালেদ, জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন।
রক্তদান কর্মসূচীতে জেলা ও মহানগর যুবদলের সাবেক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, তোফাজ্জল হোসেন বেলাল, আক্তার আহমদ, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্না, সোহেল মাহমুদ, কয়েস আহমদ, মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, জিএম বাপ্পী, জামিল আহমদ, ওসমান গণি, মকসুদুল করিম নোহেল, আমিনুল ইসলাম আমিন, এনামুল হক সোহেল, বাবলু আহমদ, পারভেজ খান জুয়েল, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, সহ সভাপতি তোফায়েল আহমদ, আব্দুস সালাম টিপু, বাবলু আহমদ, বাবুল আহমদ, শামীম রেজা, হিবজুর বিশ্বাস রাজু, সজিবুর রহমান রুবেল, সাঈদ আহমদ দিপক, হাসান আহমদ রাসেল, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, রাজন আচার্য্য, মিজান আহমদ, নানু আহমদ, এম এ হাসান, সাগর সেন প্রমুখ।
এসময় রক্তদান কর্মসূচীতে স্বেচ্ছায় রক্তদান করেন জামিল আহমদ, উসমান গণি, জিএম বাপ্পী, বাবলু আহমদ, নানু আহমদ, রাজন আচার্য্য, ছমির মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন