editor
প্রকাশিত: 6:58 PM, October 29, 2022

সাবধান, বিএনপি আবার ক্ষমতায় এলে দেশ গিলে খাবে: কাদের
অনলাইন ডেস্ক
বিএনপি থেকে সবাইকে সাবধান হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপি আবার ক্ষমতায় আসলে দেশশুদ্ধ গিলে খাবে মন্তব্য করে সবাইকে সতর্ক করেন তিনি ।
শনিবার (২৯ অক্টোবর) বিকেলে আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যেতিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, সাবধান, বিএনপি থেকে সাবধান। তারা মুক্তিযুদ্ধের চেতনা লিখেছিল। এবার ক্ষমতায় যেতে পারলে দেশশুদ্ধ গিলে খাবে। বড়লোকের বাড়ির সামনে লেখা থাকে কুকুর থেকে সাবধান। আমরা বলি বিএনপি থেকে সাবধান।
এ সময় সম্মেলন স্থল বিশাল জনসমুদ্রে পরিণত হয় ৷ এই সম্মেলনের মধ্য দিয়ে দলের কর্মী সমর্থকদের শো-ডাউন ও সাংগঠনিক শক্তির প্রদর্শন ক্করলো ষমতাসীন আওয়ামী লীগ। সংগঠনটির ঢাকা জেলা সম্মেলন সাধারণত সিটি কর্পোরেশন এলাকার বাইরে হওয়ার কথা থাকলেও এবার শো-ডাউন ও সাংগঠনিক শক্তির প্রদর্শনের উদ্দেশ্যেই ঢাকা মহানগরের মধ্যে সম্মেলনের সমাবেশের স্থান বেছে নেওয়া হয় ৷
এ কর্মসূচি সম্মেলন হলেও ঢাকা জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা হাজার হাজার জনতার মিছিল থেকে নির্বাচনী স্লোগান ধ্বনিত হতে থাকে। দলের নির্বাচনী প্রতীক নৌকার স্লোগানে সম্মেলনের মাঠ ও আশপাশের এলাকা মুখরিত হয়ে উঠে ৷
ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমদের সভাপতিত্বে সম্মেলনের এ সমাবেশে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক; জাহাঙ্গীর কবির নানক, কামরুল ইসলাম, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বিদি্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু; সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান ৷
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন