editor
প্রকাশিত: 6:42 PM, October 30, 2022

২৬নং ওয়ার্ড আ’লীগের সভাপতি সাহেদ-কে স্টেশন রোড ব্যবসায়ী সমিতির সংবর্ধনা
পূর্ব স্টেশন রোড ব্যবসায়ী সমিতি উদ্যোগে সিলেট মহানগরীর ২৬নং ওয়ার্ড আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি আব্দুস সালাম সাহেদ-কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল নগরীর স্টেশন রোডে সংবর্ধনা প্রদানকালে উপস্থিত ছিলেন বি.সি.ডি.এস. সিলেট শাখার পরিচালক মুবিন হোসেন চৌধুরী, পূর্ব স্টেশন রোড ব্যবসায়ী সমিতির সহ সভাপতি জিতু মিয়া, সোয়েব আলী মেম্বার, সাধারণ সম্পাদক মুহিব আহমেদ, অর্থ সম্পাদক মিন্টু বাবু, মুন্না আহমেদ, মাহবুব আহমেদ, আরাফাত রহমান, মনিক আহমদ, বিপ্লব বাবু, বিজয় বাবু, হরিপদ মজুমদার, কাহের আহমেদ, রাজিব তালুকদার প্রমুখ। সংবর্ধনার জবাবে ২৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম সাহেদ বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসেবে আওয়ামী লীগের রাজনীতির পাশাপাশি সমাজ সেবা সহ দেশ ও ব্যবসায়ীদের কল্যাণে কাজ করে যাচ্ছি। আগামীতেও ব্যবসায়ীদের সুখে-দুঃখে পাশে থেকে সহযোগিতার মাধ্যমে কাজ করে যাবো। তিনি পূর্ব স্টেশন রোড ব্যবসায়ী সমিতি পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এর আগে সিলেট মহানগরীর ২৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম সাহেদ-কে ফুলেল শুভেচ্ছা জানান পূর্ব স্টেশন রোড ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন