editor
প্রকাশিত: 2:49 PM, October 31, 2022

সাংবাদিক রশিদ হেলালী’র ৯ম মৃত্যুবার্ষিকী আজ
আজ সোমবার (৩১ অক্টোবরের) সিলেটের সাংবাদিকতার জগতের উজ্জ্বল নক্ষত্র, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবী মোহাম্মদ রশিদ হেলালী’র ৯ম মৃত্যুবার্ষিকী।
এ উপলক্ষে আজ সোমবার মরহুমের রূহের মাগফেরাত কামনা করে জৈন্তাপুরে তাঁর প্রতিষ্ঠিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শোকসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, ১৯৮৫ সালে রশিদ হেলালীর সম্পাদনায় সাপ্তাহিক জৈন্তা বার্তার যাত্রা শুরু। তার পর ১৯৯১ সালে বৃহত্তর সিলেটের গণমানুষের মুখপাত্র হিসেবে জৈন্তা বার্তা দৈনিক পত্রিকায় রূপান্তরিত হয়। রশিদ হেলালীর সম্পাদনায় ১৯৯১ সালে ঢাকা থেকে জাতীয় সাপ্তাহিক স্বাধীন বাংলা নামে পত্রিকা বের হয় যাহা ১৯৯৩ সালে জাতীয় দৈনিক হিসেবে প্রকাশিত হয়।
মোহাম্মদ রশিদ হেলালীকে জৈন্তিয়ায় শিক্ষা বিপ্লবের অগ্রদূত বলা হয়। পিছিয়ে থাকা অনগ্রসর শিক্ষা বঞ্চিত জৈন্তিয়ায় অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলে জৈন্তায় শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করেন।
শিক্ষানুরাগী রশিদ হেলালীর একক প্রচেষ্ঠায় ১৯৯৫ সালে তাঁর পৈত্রিক মালিকানাধীন জায়গায় তাঁর পিতা তৈয়ব আলীর নামে প্রতিষ্ঠা করেন তৈয়ব আলী জেনারেল ও কারিগরি কলেজ। পরবর্তীতে এ প্রতিষ্ঠান থেকে স্বতন্ত্র ৩টি প্রতিষ্ঠান গড়ে তুলেন। যেগুলো হলো জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রি কলেজ, জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজ ও তৈয়ব আলী কৃষি প্রযুক্তি ইনস্টিটিউট।
এছাড়াও তিনি জৈন্তাপুরে ব্রিগেডিয়ার মজুমদার বিদ্যানিকেতন, আমিনা-হেলালী টেকনিক্যাল ইনস্টিটিউট, জহুরা উম্মে হেলালী টেকনিক্যল কলেজ ও কানাইঘাটে হারিস চৌধুরী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা করেন।
এসব শিক্ষা প্রতিষ্ঠানের গড়তে গিয়ে তিনি দীর্ঘ দিন বাংলাদেশ কারিগরি শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সারাদেশে কারিগরি শিক্ষা বিস্তারে অনন্য ভুমিকা রেখে গেছেন।
বৃহত্তর জৈন্তিয়ার অবহেলিত সুবিধা বঞ্চিত মানুষের জন্য ১৯৯২-১৯৯৩ সালে জৈন্তিয়া জেলা বাস্তবায়ন করার লক্ষ্যে জৈন্তিয়া জেলা বাস্তবায়ন আন্দোলন শুরু করেন, জেলা বাস্তবায়ন আন্দোলন করতে গিয়ে উনাকে কারাবরণও করতে হয়েছিল।
জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের বন্দরহাটি গ্রামের বাসিন্দা সাংবাদিক মোহাম্মদ রশিদ হেলালী ২০১৩ সালের ৩১ অক্টোবর ঢাকাস্থ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন