editor

প্রকাশিত: 6:34 PM, October 31, 2022

সরকার বিরোধী একদফা আন্দোলনে মাঠে থাকাতে হবে যুবদলকে: শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক

সরকার বিরোধী একদফা আন্দোলনে মাঠে থাকাতে হবে যুবদলকে: শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক

২৬নং ওয়ার্ড যুবদলের কমিটি গঠনের লক্ষ্যে কর্মীসভা অনুষ্ঠিত

সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক বলেছেন, পদ আছে কিন্তু মাঠে নেই এমন নেতার দলে প্রয়োজন নেই। আমরা সেই চিন্তা করে কর্মীসভার মাধ্যমে নতুন নেতৃত্ব বের করে আনতে চাই। আগামীতে সরকার বিরোধী একদফা আন্দোলনে শক্তিশালী হয়ে মাঠে থাকাতে হবে যুবদলকে। আমরা ওয়ার্ডের নেতৃবৃন্দদের মতামতের ভিত্তিতে দলের দায়িত্ব তার কাঁধে দেব। এ কারণেই আজ মহানগর যুবদলের ২৬নং ওয়ার্ড কর্মীসভার মাধ্যমে আপনাদের মতামত জানার জন্যই এই কর্মীসভার আয়োজন করা হয়েছে। নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত দলের ভিতর কোন বিভেদ নয়, সকলেই ঐক্যতা বজায় রেখে দলের জন্য কাজ করে যাবেন। একটা কথা মনে রাখবেন, আপনাকে পদ খুঁজতে হবে না দলই আপনাকে খুঁজে নেবে। পাশাপাশি ২০ নভেম্বর সিলেট বিভাগীয় গণসমাবেশ সফল করতে ২৬নং ওয়ার্ড যুবদল সহ সকল নেতাকর্মীকে মিছিল সহকারে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান।

সোমবার (৩১ অক্টোবর) বিকাল ৪টায় সিলেট নগরীর কদমতলী সংলগ্ন একটি মাঠে ২৬নং ওয়ার্ড যুবদলের কমিটি গঠনের লক্ষ্যে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

বিশেষ অতিথির বক্তব্যে সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো: সম্রাট হোসেন বলেন, এই জালিম সরকারকে প্রতিহত করতে হলে পাড়ায় পাড়ায়, ওয়ার্ডে ওয়ার্ডে যুবদলের হাতকে শক্তিশালী করতে আপনাদের সবাইকে আরো সোচ্চার হতে হবে। আর এরই ধারাবাহিকতায় ২৬নং ওয়ার্ড যুবদলকে আরো শক্তিশালী করতে আজ কর্মীসভা হতে পারে এক অনন্য উদাহরণ।

২৬নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক বাবলু হোসেন হৃদয় এর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফাহিম বক্ত শিপুর পরিচালনায় কর্মী সভায় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক কমিটির তোফাজ্জল হোসেন বেলাল, সোহেল মাহমুদ, নজরুল ইসলাম, কয়েস আহমদ, এমদাদুল হক স্বপন, ওসমান গনি, নাসির উদ্দিন রহিম, ইসহাক আহমদ, যুবদল নেতা বাবলু আহমদ, পারভেজ খান জুয়েল, সেলিম আহমদ সেলু, এমাদ উদ্দিন চৌধুরী, আহমদ খান জুনেদ, ২৬ ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, যুগ্ম আহ্বায়ক সৈকত আহমদ, লায়েক আহমদ, মেহেদী হাসান সাজাই, শুকুর আলী, লতিফ মিয়া, শাহিদ আহমদ, লাভলু হাসান প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন