editor
প্রকাশিত: 6:52 PM, October 31, 2022

আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটিতে আইসিটি ফ্যাস্টিভেল সেমিনার
আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটিতে আইসিটি ফ্যাস্টিভেল সেমিনার-২০২২ অনুষ্ঠিত হয়েছে। ৩১ অক্টোবর সোমবার সকালে সিলেট নগরীর শাহী ঈদগাহস্থ ইউনিভার্সিটির মিলনায়তনে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাষ্টিজের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির।
ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টম্যান্টের বিভাগীয় প্রধান মোঃ আব্দুল আউয়াল আনসারী এর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিভার্সিটির ব্যবসা অনুষদের ডীন প্রফেসর ড. তোফায়েল আহমেদ, প্রক্টর ও সহযোগী অধ্যাপক আবু সায়ীদ মুহাম্মদ আব্দুল্লাহ, ছাত্রকল্যাণ উপদেষ্টা মাজেদ আহমদ চঞ্চল, পরীক্ষা নিয়ন্ত্রক ড. এস.এম ফরিদুল হক লতিফী, ইলেকট্রনিক এন্ড ইলেকট্রিকেল ইঞ্জিনিয়ারিং ডিপার্টম্যান্টের বিভাগীয় প্রধান মাহমুদুল আলম মিয়া, ইংলিশ ডিপার্টম্যান্টের বিভাগীয় প্রধান নুসরাত রিকফা, পাবলিক হেলথ ডিপার্টম্যান্টের সহকারী বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ হোসেন চৌধুরী, মঈন উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, উইমেন্স মডেল কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাপাদার, ইউনিভার্সিটির ফ্যাসন ডিজাইন ডিপার্টম্যান্টের বিভাগীয় প্রধান মুশিবা খানম সম।
ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টম্যান্টের শিক্ষক রাসা ইফফাত হেলমীর সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন সহকারী রেজিস্ট্রার সানোয়ারা আক্তার চিনু, সেকশন অফিসার রিফাতুল ইসলাম রিপন প্রমুখ। এছাড়াও সেমিনারে ইউনিভার্সিটির বিভিন্ন ডিপার্টম্যান্টের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বক্তব্যে ড. আহমদ আল কবির বলেন, মানসম্মত শিক্ষা অর্জনের লক্ষ্যে শিক্ষার্থীরা মনোযোগী হয়ে লেখাপড়া করতে হবে। তিনি বলেন, আন্তর্জাতিক শ্রম বাজারের কথা বিবেচনায় রেখে আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটি কর্মবান্ধব শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানে গড়ে তোলার জন্য দেশ-বিদেশের অনেক প্রতিষ্ঠানের সাথে যোগসূত্র তৈরি হচ্ছে। তিনি শিক্ষার মান উন্নয়নে সবাইকে অন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন