editor
প্রকাশিত: 7:29 PM, November 1, 2022
ডিএসএস ডেস্ক:: রাত পোহালে সিলেটের দুটি উপজেলা, একটি পৌরসভা এবং ৪ টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠিতব্য ওসমানীনগর ও জগন্নাথপুর উপজেলা পরিষদ, বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচন এবং গোয়াইনঘাট উপজেলার ৪ ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচনী এলাকায় নৌ যান ও মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে ইসি।
নির্বাচন উপলক্ষে সোমবার মধ্যরাত থেকে ২ নভেম্বর মধ্যরাত ১২টা পর্যন্ত ট্রাক ও পিকআপ এবং ৩ নভেম্বর মধ্যরাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এদিকে- মঙ্গলবার মধ্যরাত ১২টা থেকে বুধবার মধ্যরাত ১২টা পর্যন্ত লঞ্চ, ইঞ্জিন চালিত সকল নৌ যান এবং স্পিড বোট চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে ভোটারদের চলাচলের জন্য ক্ষুদ্র নৌযান নিষেধাজ্ঞা বহির্ভূত রাখতে হবে।
তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, নির্বাচনী এজেন্ট, দেশি বিদেশী পর্যবেক্ষক (পরিচয়পত্র থাকতে হবে), নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং কতিপয় জরুরী কাজে যেমন-এ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ, ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য যানবাহনের জন্য এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।
সাংবাদিক, নির্বাচন কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীসহ জরুরি সেবার কাজে নিয়োজিতদের জন্য এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন