editor
প্রকাশিত: 9:07 PM, November 1, 2022

সিলেট মহানগর মহিলা দলের প্রস্তুতি সভা
সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেছেন, দেশে এখন চরম দুঃসময় চলছে। স্বৈরাচারি সরকার জনগণের কাঁধে চেপে বসেছে। ভোটের অধিকার নেই। কথা বলার স্বাধীনতা নাই। দেশের সরকার প্রধান এখন কথায় কথায় দেশবাসীকে হুমকি-ধমকি দেন। তিনি আরো বলেন, দেশের এই চরম দুঃসময়ে জাতীয়তাবাদী মহিলা দলের নেতা-কর্মীদের রাজপথে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি মহিলা দলের নেতা-কর্মীদের এলাকায় এলাকায় ঘরের নারীদের সাথে যোগাযোগ করে ২০ নভেম্বর সিলেট বিভাগীয় গণসমাবেশ আন্দোলনে গড়ে তোলার আহবান জানান। তিনি বলেন, নারীরা জেগে উঠলেই জেগে উঠবে দেশ। আর দেশ থেকে বিতাড়িত হবে স্বৈরাচারি সরকার।
মঙ্গলবার (১ নভেম্বর) বাদ মাগরিব নগরীর ভাতালিয়াস্থ বিএনপির কার্যালয়ে সিলেট মহানগর মহিলা দলের উদ্যোগে আগামী ২০ নভেম্বর সিলেট বিভাগীয় গণসমাবেশ সফলের লক্ষ্যে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। প্রস্তুতি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী।
সিলেট মহানগর মহিলা দলের নব গঠিত সিনিয়র সহ-সভাপতি রোহেনা খানম মুক্তার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফাতেমা জামান রোজীর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর মহিলা দলের সহ-সভাপতি মিনারা হোসাইন, আসমা আলম, বিলকিস জাহান চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদিকা সাফিয়া খাতুন মনি, যুগ্ম সম্পাদক রিনা আক্তার, সাংগঠনিক সম্পাদিকা রেহেনা ফারুক শিরীন, সহ-সাংগঠনিক সম্পাদক হাফছা বেগম, দপ্তর সম্পাদিকা তানজিলা রেজা সুমি প্রমুখ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন