editor
প্রকাশিত: 11:07 AM, November 2, 2022
ডিএসএস ডেস্ক:: হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নবজাতকদের বিশেষায়িত সেবাকেন্দ্রে (স্ক্যানু) আগুন লাগে। এতে অচল হয়ে পড়েছে নবজাতকের চিকিৎসায় ব্যবহৃত ১১টি রেডিয়াম ওয়ার্মার।
মঙ্গলবার (১ নভেম্বর) রাত ৮টায় বৈদ্যুতিক শট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ড ঘটে। ফলে স্ক্যানুর ভেতরে থাকা ৪৮টি নবজাতককে সেখান থেকে স্থানান্তর করতে হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টায় হঠাৎ স্ক্যানু ইউনিটে বৈদ্যুতিক মিটার বোর্ডে আগুন লেগে যায়। এ সময় ১১টি রেডিয়াম ওয়ার্মার বন্ধ হয়ে গেলে সেখানে থাকা ৪৮টি নবজাতক ঝুঁকিতে পড়ে।
পরে দ্রুত তাদের হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডসহ বিভিন্ন স্থানে স্থানান্তর করা হয়। এর মধ্যে একটি নবজাতকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হবিগঞ্জ ফায়ার স্টেশনের উপ সহকারী পরিচালক শাকরিয়া হায়দার জানান, বৈদ্যুতিক শট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এ বিষয়ে হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মোমিন উদ্দিন চৌধুরী বলেন, অগ্নিকাণ্ডের পর নবজাতকদের স্থানান্তরিত করা হচ্ছে। শিগগিরই প্রয়োজন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ডিএসএস/২ নভেম্বর/ পিভি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন