editor

প্রকাশিত: 1:38 PM, November 2, 2022

বিশ্বনাথে ভোটকেন্দ্রের সামনে উত্তেজনা, পুলিশের লাঠিচার্জ

বিশ্বনাথে ভোটকেন্দ্রের সামনে উত্তেজনা, পুলিশের লাঠিচার্জ

ডিএসএস ডেস্ক:: সিলেটের বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে একটি কেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের ধাওয়া দিয়েছে পুলিশ। আজ বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে। পুলিশের লাঠিচার্জে আহত হয়েছেন দুজন।

জানা যায়, বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। সকাল থেকে শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ চলছে। তবে দুপুরে জামেয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদরাসা ভোটকেন্দ্রের সামনে উত্তেজনার সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্ক্রু ড্রাইভার প্রতীক এবং পাঞ্জাবি প্রতীকের কয়েকজন সমর্থক ওই ভোটকেন্দ্রের বাইরে অবস্থান করছিলেন। ওই সময় এক কাউন্সিলর প্রার্থী ভোট দিতে কেন্দ্রে প্রবেশ করেন। তিনি আগেই ভোট দিয়েছেন বলে তখন অন্য প্রার্থীর সমর্থকরা অভিযোগ তুলেন। এ নিয়ে সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভোটকেন্দ্রের বাইরে তখন বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। সমর্থকরা তখন বিক্ষোভ দেখাতে শুরু করেন।

পরে পুলিশ অ্যাকশনে যায়। করা হয় লাঠিচার্জ। ধাওয়া দিয়ে সকল প্রার্থীর সমর্থকদের ভোটকেন্দ্রের বাইরে থেকে সরিয়ে দেওয়া হয়। এ সময় আটক করা হয় চারজনকে।

এ ব্যাপারে বিশ্বনাথ থানার পরিদর্শক (তদন্ত) মো. জাহিদুল ইসলাম বলেন, ‘আমি বিস্তারিত জানি না। মানুষকে দৌড়াদৌড়ি করতে দেখেছি। ঘটনা জেনে জানাতে পারবো।’

তবে সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, ‘ওই মাদরাসার ভোটকেন্দ্রের গেইটের বাইরে কিছু মানুষ, দুই দলের প্রার্থীরা একসাথে হয়েছিল। একজন প্রার্থী ভোট দিতে যখন ভেতরে আসলো, বাকিরা ভাবলো সে হয়তো আগেই ভোট দিয়ে চলে গেছে। কিন্তু তাকে যখন জিজ্ঞেস করা হলো, তখন সে বললো যে এই প্রথমবার ভোট দিতে আসছে। এ নিয়ে তাদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টির হয়েছিল।’

তিনি বলেন, ‘এ বিষয়টি নিয়ে অন্যান্য যেসব প্রার্থী আছেন, বাইরে তাদের মধ্যে উত্তেজনা ছিল। আমরা তাদের সাথে কথাবার্তা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। আমরা কয়েকজনকে আটক করেছি। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। নির্দোষ হলে ছেড়ে দেওয়া হবে।’

 

ডিএসএস/২ নভেম্বর/ পিভি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক