editor
প্রকাশিত: 4:58 PM, November 2, 2022
ডিএসএস ডেস্ক:: নানা আয়োজনে দেশের উত্তর পূর্বাঞ্চলের কৃষি শিক্ষার শ্রেষ্ঠ বিদ্যাপিঠ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে জাকজমক আয়োজনে এই উৎসব পালিত হয়েছে বলে জানিয়েছে জনসংযোগ ও প্রকাশনা দপ্তর।
২ নভেম্বর সকাল ১০টায় প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (অ.দা.) প্রফেসর ড. মোহাম্মদ মেহেদী হাসান খান। এসময় বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়ানো হয়। এরপর ব্যান্ডের তালে তালে শুরু হয় আনন্দ র্যালি। র্যালিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু হয়ে শহরতলীর টিলাগড় ঘুরে আবার ক্যাম্পাসে ফেরত আসে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীসহ শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে সেই র্যালিতে অংশ নেয়।
র্যালি শেষে টিএসসির আঙ্গিনায় বিশ্ববিদ্যালয় দিবসের কেক কাটা ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। ভাইস চ্যান্সেলর (অ.দা.) প্রফেসর ড. মোহাম্মদ মেহেদী হাসান খান এসময় বিশ্ববিদ্যালয় পরিবারকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য প্রদান করেন। এসময় আরো উপস্থিত ছিলেন রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম শোয়েব, ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ড. মো. রাশেদ হাসনাত, কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মো. আসাদ-উদ-দৌলা, মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মৃত্যুঞ্জয় কুন্ড, কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহ আলমগীর, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ রাশেদ আল মামুন, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) প্রফেসর ড. মো. মোস্তফা সামছুজ্জামান এবং প্রক্টর (অ.দা.) ড. মো. তরিকুল ইসলাম রানা। দিবসটি উপলক্ষ্যে জনসংযোগ ও প্রকাশনা দপ্তর থেকে ভাইস চ্যান্সেলরের বাণী প্রচার করা হয়। বাণীতে তিনি বলেন, “সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আমি গর্ববোধ করি। আধুনিক চাষাবাদের পাশাপাশি হাওর বাওর নিয়ে শিক্ষকদের সাথে তারাও গবেষণায় যুক্ত হয়েছে। লোকজ ইতিহাস-ঐতিহ্য সম্পর্কিত জ্ঞান ও বিজ্ঞানের নিবিড় চর্চা এবং দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি, কৃষির উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধিতে অবদান রেখে ‘আধুনিক বাংলাদেশ’ নামক একটি জাতিরাষ্ট্র সৃষ্টিতে এই প্রতিষ্ঠানটির অনবদ্য অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।”
তিনি বিশ্ববিদ্যালয় দিবসের শুভলগ্নে সামর্থ্য ও সদিচ্ছাকে সুসংহত করে দেশকে এগিয়ে নিতে দলমত নির্বিশেষে সকলকে কাজ করার জন্য উদাত্ত আহবান জানান। এদিকে বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে কৃষ্ণচূড়া সাংস্কৃতিক সংঘ। কৃষ্ণচূড়ার শিল্পীরা নেচে গেয়ে পুরো ক্যাম্পাস মাতিয়ে রাখেন। রাত ৮টায় মঞ্চে উঠে অন্যতম দেশসেরা ব্যান্ডদল অ্যাশেজ। অ্যাশেজের কনসার্ট উপভোগ করতে ক্যাম্পাসের বাইরে থেকেও প্রচুর দর্শকের সমাগম ঘটে।
ডিএসএস/২ নভেম্বর/পিভি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে