editor
প্রকাশিত: 3:12 PM, November 3, 2022
ডিএসএস ডেস্ক:: গোল্ডেন ড্রিম ওমেন অর্গানাইজেশন ইউকে ও সোনালী স্বপ্ন বাংলাদেশের চেয়ারপার্সন কামরুন্নেসা মতিন শোভাকে সংগঠনের পক্ষ থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টায় বিমানের একটি ফ্লাইটে যুক্তরাজ্য থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছলে সোনালী স্বপ্ন বাংলাদেশ ও অন্যান্য সহযোগী সেবামূলক সংগঠনের পক্ষ থেকে শোভা মতিনকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সোনালী স্বপ্ন বাংলাদেশের নির্বাহী পরিচালক সাংবাদিক আবুল মোহাম্মদ।
সংবর্ধনাকালে বক্তারা বলেন, বাংলাদেশের সুবিধাবঞ্চিত, দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে শোভামতিন নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। যুক্তরাজ্য প্রবাসী ভাই বোনদের আন্তরিক সহযোগিতা ও দিনরাত পরিশ্রম করে দেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে যাচ্ছেন শোভা মতিন। বক্তারা শোভামতিনের মানবিক কর্মকান্ডের ভূয়ষী প্রশংসা করেন এবং শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সংবর্ধনার জবাবে শোভা মতিন বলেন, আমি আজীবন মানুষের সেবা করতে চাই। মানুষের ভালোবাসার মাঝেই বেঁচে থাকতে চাই। তিনি বলেন, মানুষের কল্যাণে কাজ করার মতো তৃপ্তি অন্য কিছুতেই নাই। তাই আমি গরীব, দুঃখী অসহায় মানুষের বন্ধু হয়ে তাদের পাশে থাকতে চাই।
সংবর্ধনা প্রদানকালে উপস্থিত ছিলেন, সমাজসেবী সাইফুল ইসলাম খান কয়েছ, দৈনিক সিলেটের ডাকের স্টাফ রিপোর্টার সুনীল সিংহ, প্রবাসী আব্দুল হাই, প্রবাসী তানভীর আহমদ, গোল্ডেন ড্রিম এর সমন্বয়কারী সাংবাদিক শেখ আবদুল মজিদ, পল্লব ভট্টাচার্য্য, রুবা বেগম প্রমুখ।
তাছাড়া সংগঠনের গোলাপগঞ্জ, মোগলাবাজার, সুনামগঞ্জ, জৈন্তাপুর, চিকনাগুল, জকিগঞ্জ শাখার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাব্বির আহমদ, সাজু আহমদ, মেহেদী হাসান, আবদুর রহমান জামিল, জসিম আহমদ, বাহার উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি
ডিএসএস/৩ নভেম্বর/পিভি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন