editor
প্রকাশিত: 4:05 PM, November 3, 2022

ইসলাম ও আধুনিক শিক্ষা বিস্তারে সিলেট আইডিয়াল মাদরাসার ভূমিকা অপরিসীম : শায়খ ইসহাক আল মাদানী
বিশিষ্ট ইসলামি স্কলার, শায়খুল হাদীস আল্লামা ইসহাক আল মাদানী বলেছেন, মাদ্রাসা শিক্ষাথীদের কুরআন- হাদীসের চর্চার পাশাপাশি তথ্য প্রযুক্তি নির্ভর বিজ্ঞান চর্চায়ও মনোনিবেশ করতে হবে। এর ফলে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করে সকল ক্ষেত্রে ইসলামকে বিজয়ী করা সম্ভব হবে। বৃহত্তর সিলেট অঞ্চলে ইসলামী ও আধুনিক শিক্ষার প্রসারে সিলেট আইডিয়াল মাদরাসার অগ্রনী ভুমিকা পালন করছে। এই মাদ্রাসার শিক্ষার্থীরা দেশের গন্ডি পেরিয়ে বিশে^র বিভিন্ন দেশে অধ্যয়নের পাশাপাশি উল্লেখযোগ্য অবদান রেখে যাচ্ছে।
তিনি বুধবার সিলেট আইডিয়াল মাদরাসার আলিম পরীক্ষার্থী-২০২২ এর বিদায়ী অনুষ্ঠান ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। মাদরাসার প্রিন্সিপাল ড. এ এইচ এম সোলায়মানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল মাওলানা আহমদ হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মাদরাসার সিনিয়র আরবী প্রভাষক মাওলানা আব্দুল খালিক, দেওয়ান সাইদুজ্জামান কুরাইশ। শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাষক মোঃ ফারুক মিয়া, প্রভাষক মোঃ রায়হান ও মাও হাফিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠান শেষে ২০২২ সালের আলিম পরীক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। -বিজ্ঞপ্তি
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,
আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল