editor
প্রকাশিত: 11:43 PM, November 3, 2022
আন্তর্জাতিক ডেস্ক:: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর হামলায় গ্রেফতার হওয়া একমাত্র সন্দেহভাজন ব্যক্তির স্বীকারোক্তির একটি ভিডিও বক্তব্য প্রকাশ হয়েছে। এতে সন্দেহভাজন ব্যক্তি দাবি করেছে, জনগণকে বিভ্রান্ত করায় ইমরানকে হত্যার চেষ্টা করেছে সে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এই খবর জানিয়েছে।
বৃহস্পতিবার পাঞ্জাবের ওয়াজিরাবাদে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের লংমার্চে হামলায় গুলিবিদ্ধ হয়েছেন ইমরান খান। এসময় আহত হয়েছেন আরও কয়েকজন পিটিআই নেতা।
হত্যার চেষ্টা ও হামলার স্বীকারোক্তিমূলক বক্তব্যে সন্দেহভাজন ব্যক্তি বলেছে, ইমরান জনগণকে বিভ্রান্ত করছিলেন। আমি এটি মেনে নিতে পারছিলাম না। তাই আমি তাকে হত্যার চেষ্টা করি।
ওই ব্যক্তি আরও বলে, সর্বোচ্চ চেষ্টা করেছি তাকে হত্যা করার। আমি শুধু ইমরান খানকে হত্যা করতে চেয়েছিলাম, অন্য কাউকে নয়।
বক্তব্যে সন্দেহভাজন জানায়, ইমরান খান লাহোর ছেড়ে যাওয়ার পর হত্যা চেষ্টার পরিকল্পনা করে আসছে সে।
হামলায় তার কোনও সঙ্গী রয়েছে কিনা জানতে চাইলে সে জানায়, আমার সঙ্গে আর কেউ নেই। আমি একা।
এদিকে, গুলিবিদ্ধ পিটিআই চেয়ারম্যান ইমরানকে লাহোরের শওকত খানুম হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে। পিটিআই নেতা ওমর আইয়ুব খান বলেছেন, হাসপাতালে জরুরি বিভাগে ইমরানের অস্ত্রোপচার হয়েছে। পরে চিকিৎসকরা বিস্তারিত জানাবেন।
দলটির আরেক নেতা ইমরান ইসমাইল বলেছেন, ইমরান খানকে গুলি করা ‘আততায়ীরা’ সাবেক প্রধানমন্ত্রী বা তার কোনও সমর্থককে ভয় দেখাতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, যখন হামলা হয় তখন আমি ইমরান খানের পাশে ছিলাম। এটি ছিল সরাসরি গুলিবর্ষণ। ভয় দেখানোর জন্য নয়, গুলি ছোড়া হয়েছে হত্যা করার জন্য।
এই হামলার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট ড. আরিফ আলভি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সাবেক প্রধানমন্ত্রী পিএমএল-এন প্রধান নওয়াজ শরিফ।
ডিএসএস/৩ নভেম্বর/পিভি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন