editor

প্রকাশিত: 11:49 PM, November 3, 2022

কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের পক্ষে-বিপক্ষে থাকা শিক্ষকদের হাতাহাতি

কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের পক্ষে-বিপক্ষে থাকা শিক্ষকদের হাতাহাতি

ডিএসএস ডেস্ক:: হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত চলাকালে তার পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়েছেন দুই শতাধিক শিক্ষক। অবস্থান নেওয়া শিক্ষকরা জড়িয়েছেন হাতাহাতিতেও।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে। ছাত্রছাত্রীদের পাঠদান না করিয়ে শিক্ষকদের অবস্থানের ঘটনাটি এলাকায় সমালোচিত হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ২১ এপ্রিল শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হকের বিরুদ্ধে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ করেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে দেওয়া এ অভিযোগে ১০২ জন শিক্ষক সই করেন।

পরে সিলেট জেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মারুফ আহমেদ অভিযোগ তদন্তের জন্য আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের ভেতরে অবস্থিত শিক্ষা অধিদপ্তরের অফিসে আসেন।

এ সময় আগের নির্দেশনা অনুযায়ী অভিযোগকারী শিক্ষকরা সেখানে উপস্থিত ছিলেন। এছাড়া অভিযোগের বিরোধিতাকারী আরও শতাধিক শিক্ষক সেখানে অবস্থান নেন।

ঘটনা চলাকালের একটি ভিডিওতে দেখা গেছে, দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অবস্থানরত শিক্ষকরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মর্তুজা হাসান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা সালেহা সুমীসহ আনসার-ভিডিপির সদস্যরা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

ঘটনাস্থলে উপস্থিত মিজাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গোলাম সাদেক বলেন, ‘শিক্ষা কর্মকর্তা বলেছেন আমার প্রয়োজন পড়বে, তাই আমি উপস্থিত হয়েছি, বাকিটা উনি জানেন’।

আরেক শিক্ষক মেরাজুল ইসলাম বলেন, ‘শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অভিযোগটিতে আমাকেও অভিযুক্ত করা হয়েছে, তাই আমি এসেছি’। তবে পাঠদান রেখে কেনে এসেছেন জানতে চাইলে তিনি কোন উত্তর দেননি।

পাঠদান রেখে শিক্ষকরা কেন এখানে উপস্থিত হয়েছেন জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হক বলেন, অভিযোগের সত্য-সাক্ষ্য-প্রমাণের অংশ হিসেবে শিক্ষকরা এখানে এসেছেন।

এ বিষয়ে কর্তৃপক্ষের অনুমতি রয়েছে বলেও তিনি জানান।

আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা সালেহা সুমী বলেন, তদন্তের স্বার্থে নির্দেশনা অনুযায়ী যারা এসেছেন তো এসেছেনই। তবে প্রয়োজন ছাড়া যে শিক্ষকরা এখানে উপস্থিত হয়েছেন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

ডিএসএস/৩ নভেম্বর/পিভি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন