editor
প্রকাশিত: 1:45 PM, November 5, 2022
ডিএসএস ডেস্ক:: নির্বাচনে দায়িত্ব পালনে পুলিশের অসহযোগিতা নিয়ে নির্বাচন কমিশনের কোন অবজারভেশন থাকলে সে অনুযায়ী ব্যবস্থার কথা জানিয়েছে পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
তিনি বলেন, বিভিন্ন সময় গুজব ছড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভিন্নখাতে নেয়ার চেষ্টা করা হয়, এক্ষেত্রে পুলিশ বাহিনী সোচ্ছার রয়েছে।
শনিবার ( ৫ নভেম্বর) সকালে সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালের ৩ ও চারতলা সম্প্রসারিত ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মাদক, সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স রয়েছে। তবে মাদকের পরিবার থেকেও সচেতন হতে হবে।
এছাড়া প্রবাসে থেকেও যারা দেশের বিরুদ্ধে প্রপাগাণ্ডা চালাচ্ছে তাদের ব্যাপারে পুলিশ, পররাষ্ট্র মন্ত্রনালয় ও ইন্টারপোল একসাথে কাজ করছে বলে জানান তিনি।
এর আগে আইজিপি সিলেট মেট্রোপলিটন পুলিশের নবনির্মিত ৬ তলা ভবনের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মফিজ উদ্দিন আহম্মেদ, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা।
ডিএসএস/৫ নভেম্বর/পিভি
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক