editor
প্রকাশিত: 3:39 PM, November 5, 2022

গঠনতন্ত্র না মেনে সিলেট সদর উপজেলা আ’লীগের কমিটি গঠনের প্রতিবাদে মানববন্ধন
দলীয় গঠনতন্ত্র না মেনে সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি গঠনের প্রতিবাদে মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, সদর উপজেলা আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীরা এই কমিটি প্রত্যাখ্যান করেছে। ঘোষিত এই কমিটি আওয়ামীলীগের বদলে বিএনপি জামাতের এজেন্ডা বাস্তবায়নে ভূমিকা রাখবে। বিএনপির রাজনীতির সাথে জড়িত ব্যাক্তিকে দিয়ে কমিটি গঠন করায় আওয়ামী নেতা কর্মীদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। অবিলম্বে এই কমিটি বাতিল করে, দলীয় গঠনতন্ত্র মেনে নতুন কমিটি ঘোষণার দাবি জানান নেতাকর্মীরা।
শনিবার ৫ নভেম্বর সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা আওয়ামী লীগ কার্যকরী কমিটির সদস্য মো. শাহাবুদ্দিন এর সভাপতিত্বে ও সদর উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন, সাবেক জেলা পরিষদ সদস্য ও সদর উপজেলা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ শাহানুর।
আরও বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, বিমানবন্দর থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক মুজিব রানা, ইফতেখার হোসেন বাবুল, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাহবুবুর রহমান, মইনুল ইসলাম মেম্বার, জুয়েল আহমদ, আব্দুল জলিল, নুর উদ্দিন, নজমুল ইসলাম, মকবুল হোসেন, রঞ্জিত ঘোষ। এছাড়ার আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগের বিপুল পরিমান নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন