editor
প্রকাশিত: 4:40 PM, November 6, 2022
যুক্তরাষ্ট্রে সফররত কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি ও এশিয়ান টেলিভিশন এর সিলেট প্রতিনিধি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ কে সমাজসেবা ও সাংবাদিকতায় অবদান রাখায় নিউজার্সি অঙ্গরাজ্যের পেটারসন সিটি মেয়র আন্দ্রে সায়েগ সম্মাননা প্রদান করেছেন। সম্প্রতি বিকাল ৬ টায় পেটারসন সিটির কার্যালয়ে মেয়র আন্দ্রে সায়েগ সাংবাদিক বুলবুল এর হাতে সম্মাননা পত্র তুলে দেন।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্টের বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম কাউন্সিলম্যান এট লার্জ মোঃ ফরিদ উদ্দিন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবাসী কমিউনিটি নেতা আবুল কালাম, মামুন ইমতিয়াজ রসুল, হিমেল চৌধুরী, নাছির আলম, উসমান আহমদ, মোঃ ফরিদ আহমেদ প্রমুখ।
সম্মাননা প্রদানকালে সিটি মেয়র আন্দ্রে সায়েগ বলেন সমাজসেবা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজ ও দেশ উপকৃত হয়। তিনি সাংবাদিক বুলবুল’র সমাজসেবা মূলক কাজের প্রশংসা করেন এবং যুক্তরাষ্ট্রে তাঁকে স্বাগত জানান। কাউন্সিলম্যান এট লার্জ ফরিদ উদ্দিন বলেন, আমেরিকার বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকানরা গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছেন,যাহা বাংলাদেশের সুনাম বৃদ্ধি হচ্ছে। সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করলে দেশ ও দেশের মানুষের জন্য অনেক কিছু করা সম্ভব হবে। এর জবাবে রোটারিয়ান বুলবুল বলেন প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি সুনাম বয়ে আনছেন,জাতী শ্রদ্ধার সাথে স্বরণ রাখবে। তাঁকে সম্মাননা প্রদান করায় মেয়র সহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন