editor
প্রকাশিত: 3:08 PM, November 6, 2022
গোয়াইনঘাট তোয়াকুল ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সমাবেশ
গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম বলেছেন, ১৯ নভেম্বর সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠের বিভাগীয় সমাবেশ বানচালের ষড়যন্ত্র শুরু হয়েছে। এ ব্যাপারে তৃনমূলের জাতীয়তাবাদী শক্তিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। সকল ভেদাভেদ ভুলে সমাবেশ সফল করতে গোয়াইনঘাট উপজেলার প্রতিটি ইউনিয়ন-ওয়ার্ড ও পাড়া-মহল্লায় গণসচেতনতা সৃষ্টি করতে হবে।
তিনি শনিবার গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়ন বিএনপি আয়োজিত প্রস্তুতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। তোয়াকুল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামসুদ্দিন আল আজাদের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাহবুব আহমেদ, উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট শাহজাহান সিদ্দিকী, যুগ্ম আহবায়ক খালেদ আহমদ, রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহাবুদ্দিন শিহাব, উপজেলা কৃষকদলের সদস্য সচিব জিয়া উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন, তোয়াকুল ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আলীম উদ্দিন, মোস্তাক আহমেদ, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ, সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম প্রমূখ। এচাড়া সমাবেশে বিএনপি, যুবদল, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে ১৯ নভেম্বরের সমাবেশ সফলের লক্ষ্যে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক