editor
প্রকাশিত: 4:43 PM, November 6, 2022

১৯ নভেম্বর গণসমাবেশে ৪ লাখ লোক সমাগমের লক্ষ্যে নিয়ে মাঠে সিলেট বিএনপি
নিজস্ব প্রতিবেদক
চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে আগামী ২০ নভেম্বরের পরিবর্তে একদিন আগে ১৯ নভেম্বর বিভাগীয় গণসমাবেশ করবে সিলেট বিএনপি। সরকারি আলিয়া মাদ্রাস মাঠের ওই সমাবেশে চার লাখ লোক সমাগমের লক্ষ্য নিয়ে প্রচারণা চলছে।
রোববার দুপুরে নগরীর একটি হোটেলে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত সাংবাদিকের সাথে মতবিনিময়কালে এ তথ্য জানান দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর পরিচালনায় খন্দকার মুক্তাদির বলেন, ১৯ তারিখের সমাবেশ শুধু বিএনপির নেতাকর্মীদের নয়, এটা দেশের মানুষের দাবির সমাবেশ। প্রথমে ২০ নভেম্বর সমাবেশের তারিখ ঘোষনা করা হয়। সম্প্রতি এসএমপির পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রের পাশে মিছিল সমাবেশ নিষিদ্ধের কথা জানায়। যে হেতু আলিয়া মাদ্রাসায় ওইদিন আলিম শ্রেণির পরীক্ষা রয়েছে সেকারণে সমাবেশ একদিন এগিয়ে নিয়ে আসা হয়েছে।
এক প্রশ্নের জবাবে মুক্তাদির বলেন, দেশের বিভিন্ন বিভাগীয় সমাবেশে নানাভাবে বাধা দেওয়া হয়েছে। অনেক পরিবহন সংগঠন অপারগ হয়ে ধর্মঘট ডেকেছে। তার পরও খেটে খাওয়া মানুষ চিড়ামুড়ি সাথে নিয়ে সমাবেশে যোগ দিয়েছে। সিলেটে এসব করা হবে না বলে আমাদের বিশ্বাস। একই বিষয়ে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সারা দেশের সাথে সিলেটের রাজনৈতিক পরিস্থিতি ভিন্ন। এখানে রাজনৈতিক সম্প্রীতির ঐতিহ্য রয়েছে। সিলেটবাসী সব সময় সহনশীল। তার পরও আমাদের দলের সব ধরনের প্রস্তুতি রয়েছে।
মতবিনিময়কালে জানানো হয়, দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক মিথ্যা’ মামলা প্রত্যাহার এবং চাল, ডাল, জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎ, সারসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সমাবেশের আহবান করা হয়েছে। ইতোমধ্যে সমাবেশের অনুমতির জন্য মাদরাসা কর্তৃপক্ষ ও সিলেট সিটি করপোরেশনের অনুমতির আবেদন করা হয়েছে।
মতবিনিময়কালে অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, ও মিজানুর রহমান চৌধুরী, মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি, মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী, মহানগর বিএনপির সাবেক সভাপতি নাছিম হোসেইন, সাবেক সাধারণ সম্পাদক বদরুজজামান সেলিম, জেলা বিএনপি নেতা এডভোকেট আশিক উদ্দিন, মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক হুমায়ুন কবির শাহীন, ফরহাদ চৌধুরী শামীম, জিয়াউল গনি আরেফিন জিল্লুর, এমদাদ হোসেন চৌধুরী, নজিবুর রহমান নজিব ও সালেহ আহমদ খসরু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জেলা বিএনপি নেতা মাহবুবুর রব চৌধুরী ফয়ছল, এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, সামিয়া বেগম চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী সাহাব উদ্দিন, মহানগর বিএনপি নেতা কামরুল হাসান শাহীন, সৈয়দ তৌফিকুল হাদী, মাহবুব চৌধুরী, মোর্শেদ আহমদ মুকুল, নুরুল আলম সিদ্দিকী খালেদ, সৈয়দ সাফেক মাহবুব, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনূর আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, জেলা যুবদলের সভাপতি এডভোকেট মুমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি, শাহ নওয়াজ বক্ত তারেক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক, মো. মকসুদ আহমদ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, আফসর খান, জেলা শ্রমিক দলের সভাপতি সুরমান আলী, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জেলা মহিলা দলের সভাপতি সালেহা কবির শেপী, সাধারণ সম্পাদক ফাহিমা কুমকুম, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদিপ জ্যোতি এষ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক