editor
প্রকাশিত: 4:50 PM, November 6, 2022

সিলেট মহানগর বিএনপির আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত
১৯শে নভেম্বর সিলেট বিভাগীয় গণসমাবেশ সফলের লক্ষ্যে সিলেট মহানগর বিএনপির আহবায়ক কমিটির এক সভা ভাতালিয়াস্থ অস্থায়ী কার্যালয়ে রবিবার (৬ নভেম্বর) বিকাল তিনটায় অনুষ্ঠিত হয়েছে।
মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকীর সভাপতিত্বে ও সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী’র পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন সাবেক সভাপতি নাসিম হোসাইন, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ফরহাদ চৌধুরী শামিম, রেজাউল হাসান কয়েস লোদী, বাবু সুদীপ রঞ্জন সেন বাপ্পু, ইমদাদ হোসেন চৌধুরী, সৈয়দ মঈন উদ্দিন আহমদ সোহেল, সালেহ আহমদ খসরু, আহবায়ক কমিটির সদস্য জিয়াউল হক জিয়া, এড.আতিকুর রহমান সাবু, সৈয়দ তৌফিকুল হাদি, সৈয়দ সাফেক মাহবুব, শামিম মজুমদার।
সভায় আগামী ১৯শে নভেম্বর গণসমাবেশকে সফল করার লক্ষ্যে মহানগর স্বেচ্ছাসেবক আওতাধীন সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে ধারাবাহিক সভা, মহানগর বিএনপির সাংগঠনিক টিমগুলো তিনটি ওয়ার্ডের আহবায়ক, সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এর সমন্বয়ে প্রচার প্রচারনাসহ করবেন। এছাড়া ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিকাল তিনটার সময় শহীদ সুলেমান হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে, এতে মহানগর বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন