editor
প্রকাশিত: 9:31 PM, November 7, 2022

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর তীব্র নিন্দা ও প্রতিবাদ
গত রাতে সিলেট জেলা বিএনপি’র সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, সিলেট ল’ কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস সাবেক ছাত্রনেতা আ ফ ম কামালকে সিলেটের গোয়াইন পাড়ার আম্বরখানায় ছাত্রলীগ নামধারী সশস্ত্র দুস্কৃতিকারিরা দেশীয় অস্ত্র দিয়ে নির্মমভাবে হত্যা করেছে। এই পৈশাচিক ও হৃদয়বিদারক ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, “সারাদেশে বর্তমান নিষ্ঠুর সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারদলীয় সন্ত্রাসীদের অস্ত্রের ঝনঝনানীতে দেশে সীমাহীন অরাজকতা বিরাজ করছে। শহর থেকে গ্রামে প্রতিদিনই রক্ত ঝরছে, মানুষের প্রাণ কেড়ে নেয়া হচ্ছে। বর্তমান সরকারের আমলে দেশের মানুষ প্রাণ হারানোর আতঙ্ক নিয়ে এক শ^াসরুদ্ধকর অবস্থার মধ্যে প্রতিটি মূহুর্ত অতিবাহিত করছে। এই সরকারের শাসনকালে মানুষের স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা নেই। এই অবৈধ সরকারের আমলে মানুষের জানমাল নিয়ে বেঁচে থাকা যেন অসম্ভব হয়ে উঠেছে। হত্যা, খুন, জখমকে সরকার রাজনৈতিক কর্মসূচি হিসেবে বেছে নিয়েছে। দুঃশাসন জারি থাকার কারণেই গতরাতে সিলেট জেলা বিএনপি’র সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আ ফ ম কামাল পৈশাচিকভাবে হত্যার শিকার হয়েছে। সবদিক থেকে ব্যর্থ হয়ে সরকার এখন রক্ত ঝরানোর নীতি অবলম্বন করেছে। ন্যায়বিচার ও সুশাসনের অভাবের কারণেই দেশে ধারাবাহিকভাবে হত্যার ঘটনা ঘটছে। বর্তমান সমাজে দুস্কৃতিকারিদের দাপট ভয়ানকভাবে বৃদ্ধি পেয়েছে। সরকার তাদের রাজনৈতিক স্বার্থেই সন্ত্রাসী কর্মকান্ড অব্যাহত রেখেছে অবৈধ ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য। আ ফ ম কামালকে নির্মমভাবে হত্যার ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি করছি।”
বিএনপি মহাসচিব শোক বিবৃতিতে আ ফ ম কামাল এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান।”
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন