editor
প্রকাশিত: 2:31 PM, November 8, 2022
আন্তর্জাতিক ডেস্ক:: তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, চীনের অন্তত ৬৩ যুদ্ধবিমান ও চারটি যুদ্ধজাহাজ তাইওয়ানের চারপাশ ঘিরে মহড়া দিয়েছে।
সোমবার চীন এ মহড়া দেয় বলে জানিয়েছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর আনাদোলুর।
এক বিবৃতিতে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এর মধ্যে ৩১টি যুদ্ধবিমান দুই দেশের মধ্যবর্তী নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে তাইওয়ানের আকাশসীমায় প্রবেশ করেছিল।
বিবৃতিতে তাইপে আরও জানিয়েছে, চীনের চারটি যুদ্ধবিমান তাইওয়ানের পূর্বপ্রান্তের আকাশ প্রতিরক্ষা চিহ্নিতকরণ জোনের ওপর দিয়ে উড়ে গেছে।
এর আগে তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী চু কুয়ো-চেঙ জানিয়েছিলেন, তাইওয়ান চীনের হামলা প্রতিহত করে তাদের ভূখণ্ড রক্ষায় পুরোপুরি প্রস্তুত।
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তাইওয়ান ইস্যুতে বলপ্রয়োগ থেকে চীন সরে আসবে না বলে হুশিয়ারি উচ্চারণের জবাবে এ মন্তব্য করেছিলেন তিনি।
১৯৪৯ সাল থেকে স্বায়ত্তশাসিত দ্বীপরাষ্ট্র তাইওয়ানকে নিজের ভূখণ্ড দাবি করে আসছে চীন
ডিএসএস/৮ নভেম্বর/পিভি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন