editor
প্রকাশিত: 6:48 PM, November 8, 2022

সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির ‘ক্যালিগ্রাফি শিক্ষা কোর্স’ এক মাইলফলক : আরিফুর রহমান
সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির ক্যালিগ্রাফি শিক্ষা কোর্স’র ওরিয়েন্টেশন ক্লাস শুরু
দেশবরেণ্য ক্যালিগ্রাফার আরিফুর রহমান বলেন, সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির ক্যালিগ্রাফি শিক্ষা কোর্স নতুন প্রজন্ম একদিন প্রতিনিধিত্বশীল, মানসম্পন্ন ক্যালিগ্রাফি শিল্পী হয়ে উঠবে। এটা সিলেটের জন্য এক মাইলফলক ইতিহাস। এই শিল্প শতশত ছেলেমেয়ে শিখবে এবং শিখাবে। ক্যালিগ্রাফি শিল্প সিলেট এবং বাংলাদেশকে বিশ্বের দরবারে নতুনমাত্রায় উপস্থাপন করবে।
গত ৩ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৪ টায় সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির ‘ক্যালিগ্রাফি শিক্ষা কোর্স-২০২২’র ওরিয়েন্টেশন ক্লাস শুরু করে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট ক্যালিগ্রাফি সোসাইটি সভাপতি কবি ও সংগঠক দেওয়ান এ.এইচ মাহমুদ রাজা চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজালাল দরগাহ জামে মসজিদের সাধারণ সম্পাদক মুফতি মোহাম্মদ হাসান।
সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির সহ-প্রচার সম্পাদক আবদুল কাদির জীবনের পরিচালনায় প্রশিক্ষণ কোর্সের ওরিয়েন্টেশন ক্লাসে বক্তব্য রাখেন হলিসিটি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও ক্যালিগ্রাফি সোসাইটির সিনিয়র সহ-সভাপতি মোঃ ছয়ফুল করিম চৌধুরী হায়াত, সহ-সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সাদেক লিপন, কেমুসাসের মুখপত্র আল-ইসলাহ সম্পাদক ও ক্যালিগ্রাফি সোসাইটির সদস্য সেলিম আউয়াল, সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির সহ অফিস সম্পাদক মঈন উদ্দিন, দেওয়ান সনোবর রাজা চৌধুরী নাফি, দেওয়ান তাহসিন রাজা চৌধুরী শাফি, ছড়াকার আতাউর রহমান বঙ্গী প্রমুখ।
সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির ‘ক্যালিগ্রাফি শিক্ষা কোর্স-২০২২’ ওরিয়েন্টেশনে শিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ক্যালিগ্রাফার মুফাচ্ছির আহমদ ফয়েজী, ক্যালিগ্রাফার কবির আশরাফ, ক্যালিগ্রাফার আবুল হাসান।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন