editor
প্রকাশিত: 7:03 PM, November 8, 2022

উম্মুল কুরা একাডেমির পৃষ্ঠপোষক নির্বাচিত হওয়ায় প্রবাসী কমিউনিটি নেতা জুলকার নায়েন সংবর্ধিত
উম্মুল কুরা একাডেমির পৃষ্ঠপোষক নির্বাচিত হওয়ায় বিশিষ্ট কমিউনিটি নেতা ও চেতনা যুব পরিষদের সভাপতি জুলকার নায়েনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল সোমবার (০৭ নভেম্বর) সন্ধ্যায় উম্মুল কুরা একাডেমিতে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । সংবর্ধিত অতিথির বক্তব্যে জুলকার নায়েন বলেন, যুগের সাথে তাল মিলিয়ে মাদরাসা শিক্ষা আধুনিক ও উন্নত হচ্ছে। মাদরাসার শিক্ষা এখন আর পিছিয়ে নেই। বিভিন্ন আধুনিক মেটারিয়ালস যুক্ত হওয়ায় শিক্ষাব্যবস্থা যেমন উন্নত হয়েছে, তেমনি মাদরাসা শিক্ষাও এগিয়ে যাচ্ছে। উম্মুল কুরা একাডেমি শিক্ষার প্রসারে অবদান রাখছে। তিনি সংশ্লিষ্ঠ সবাইকে সংবর্ধনা প্রদানের জন্য কৃতজ্ঞতা জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেতনা যুব পরিষদের সহ-সভাপতি আ. সুবহান আজাদ, হলি চাইল্ড স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল সাইফুল করিম চৌধুরী হায়াত ও চেতনা যুব পরিষদের সহ-সভাপতি আ. হাসিব।
উম্মুল কুরা একাডেমির শিক্ষক সুলতান আহমেদ এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উম্মুল কুরা একাডেমির পরিচালক মাওলানা আহমদ নাজী, মুফতি আহমাদুল হক উমামা, মাওলানা ওমর নুরি মাওলানা তাহের আহমদ, ক্যামব্রিজ গ্রামার স্কুলের শিক্ষক সাংবাদিক লোকমান হাফিজ, মনোয়ার আহমদ রোহিত, আখলাক আহমদ ও এস এস টিভির পরিচালক সুফিয়ান আহমদ।
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,
আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল