editor
প্রকাশিত: 9:01 PM, November 8, 2022
ডিএসএস ডেস্ক:: মৌলভীবাজারের কমলগঞ্জে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ১৮ কোটি টাকা ব্যয়ে চার তলা বিশিষ্ট মণিপুরী ললিতকলা একাডেমি প্রশিক্ষণ সেন্টার, প্রশাসনিক ভবন, গেস্ট হাউস ও ডরমেটরি বিল্ডিং এর শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৮ নভেম্বর) বিকাল ৪টায় উপজেলার মাধবপুর ইউনিয়নের শিববাজারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এর শুভ উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে. এম খালিদ এমপি।
এসময় সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য অসীম কুমার উকিল এমপি।
উদ্বোধনের পর মণিপুরী ললিতকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুরের সভাপতিত্বে ও সংগীত প্রশিক্ষক সুতপা সিনহার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও প্রকল্প পরিচোলক মো. শামীম খান, মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহ ও জুডিশন সুচিয়াং প্রমুখ।
ধন্যবাদ জ্ঞাপন করেন, মণিপুরী ললিতকলা একাডেমির উপ-পরিচালক (অতি: দা:) ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন।
পরে ললিতকলা একাডেমির নাট্য প্রশিক্ষক শুভাশিস সিনহার সঞ্চালনায় মণিপুরীসহ বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠির পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
এছাড়া রাসোৎসব উপলক্ষে সন্ধ্যায় রাসলীলা সেবা সংঘের আয়োজনে মহারাসলীলা উন্মুক্ত মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদেন অতিথিরা।
ডিএসএস/৮ নভেম্বর/পিভি
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে