editor
প্রকাশিত: 9:58 PM, November 8, 2022
আন্তর্জাতিক ডেস্ক:: উত্তর কোরিয়া রাশিয়ায় গোলাবারুদ সরবরাহ করছে বলে যুক্তরাষ্ট্র যে দাবি তুলেছে তা পুরোপুরি ভিত্তিহীন বলে জানিয়েছে দেশটি।
মঙ্গলবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে পিয়ংইয়ং। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএর বরাতে এ খবর জানিয়েছে এএফপি।
হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি গত সপ্তাহে অভিযোগ করেছিলেন, মধ্যপ্রাচ্য বা আফ্রিকা হয়ে চালানের আড়ালে উত্তর কোরিয়া থেকে কামানসহ বিভিন্ন অস্ত্রশস্ত্র রাশিয়ায় আসছে। তারা শতভাগ নিশ্চিত নন-রাশিয়া আসলেই গোলাবারুদ পেয়েছে কি-না, তবে যুক্তরাষ্ট্র্র চালানগুলো পর্যবেক্ষণ করার চেষ্টা করছে।
মার্কিন গোয়েন্দা তথ্য উল্লেখ করে গত বুধবার তিনি আরও বলেন, ইউক্রেনের যুদ্ধের জন্য উত্তর কোরিয়া প্রচ্ছন্নভাবে রাশিয়ার কাছে উলেখযোগ্য সংখ্যক আর্টিলারি শেল সরবরাহ করছে। তবে তারা অস্ত্র চালানের আসল গন্তব্যকে অস্পষ্ট করে এমনভাবে দেখানোর চেষ্টা করছে যেন সেগুলো আফ্রিকা বা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পাঠানো হচ্ছে।
কিরবি বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে উত্তর কোরিয়ার এত বেশি পরিমাণে গোলাবারুদ রাশিয়ায় পাঠিয়েছে, যা রাশিয়ার যুদ্ধকে দীর্ঘায়িত করতে সাহায্য করার জন্য যথেষ্ট। যুক্তরাষ্ট্র মিত্র ও অংশীদারদের সঙ্গে বিশেষ করে জাতিসংঘে কী ব্যবস্থা নেওয়া যেতে পারে সে বিষয়ে পরামর্শ করবে বলেও মন্তব্য করেন তিনি।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির সামরিক পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-প্রধান বলেছেন, আন্তর্জাতিক পর্যায়ে উত্তর কোরিয়ার ভাবমূর্তি নষ্ট করতে যুক্তরাষ্ট্রের শত্রুতাপূর্ণ পদক্ষেপের অংশ এই অভিযোগ।
এতে আরও বলা হয়েছে, আমরা আরও একবার স্পষ্ট করে বলতে চাই যে, রাশিয়ার সঙ্গে আমাদের কোনও অস্ত্র লেনদেন নেই। ভবিষ্যতেও করার কোনও ইচ্ছা নেই।
ডিএসএস/৮ নভেম্বর/পিভি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন