editor

প্রকাশিত: 10:01 PM, November 8, 2022

ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ১৯ নভেম্বরের বিভাগীয় গণসমাবেশ সফল করতে হবে : কাহের শামীম

ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ১৯ নভেম্বরের বিভাগীয় গণসমাবেশ সফল করতে হবে : কাহের শামীম

ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ১৯ নভেম্বরের বিভাগীয় গণসমাবেশ সফল করতে হবে : কাহের শামীম

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, আওয়ামী দুঃশাসনে অতিষ্ঠ হয়ে মানুষ আজ মুক্তির প্রহর গুনছে। দেশ জাতি আজ চরম ক্রান্তিকাল অতিবাহিত করছে। জাতির এই ক্রান্তিলগ্নে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ১৯ নভেম্বর সিলেট সরকারী আলিয়া মাদরাসা ময়দানে বিএনপির বিভাগীয় গণসমাবেশকে সফল করতে হবে। এক্ষেত্রে বাদেপাশা ইউনিয়ন-বুধবারী বাজার ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের অগ্রনী ভুমিকা পালন করতে হবে।
তিনি মঙ্গলবার বিএনপি’র সিলেট বিভাগীয় ১৯ নভেম্বরের গণসমাবেশ সফলের লক্ষ্যে গোলাপগঞ্জের বাদেপাশা ইউনিয়নের আছিরগঞ্জ বাজার ও বুধবারী বাজার ইউনিয়নের চন্দরপুর বাজারসহ গুরুত্বপূর্ণ বাজার ও পৃথক স্থানে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক ডাঃ আব্দুল গফুর, পৌর বিএনপির সাবেক আহবায়ক হাসান এমাদ, উপজেলা বিএনপির নির্বাচিত ১ম যুগ্ম সাধারণ সম্পাদক আমিন উদ্দিন আহমদ, উপজেলা বিএনপি’র সহ সভাপতি ও বুধবারী বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুল ইসলাম, বুধবারী বাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হেলাল আহমদ, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মওদুদ হোসেন চৌধুরী সুমন, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও বুধবারী বাজার ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এবাদুর রহমান, বাদেপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি লোকমান আহমদ লকুছ, সিলেট জেলা যুবদলের আহবায়ক কমিটির সাবেক সদস্য আলী আহমদ আলম, জেলা ছাত্রদলের সহ সভাপতি কামরুজ্জামান জোনাক, গোলাপগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহবায়ক নুরুজ্জামান জুবেল, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য ইমরানুল ইসলাম তানু, মশিউর রহমান দুলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য কয়েছ আহমদ, আরিফ আহমদ জিলু, সমস উদ্দিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাহান আহমদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব টিপু সুলতান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শিপু ইসলাম, ঢাকা দক্ষিন ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক সুমেল আহমদ, উপজেলা ছাত্রদলের সদস্য এমদাদ আহমদ, বাদেপাশা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুর রহমান, বুধবারী বাজার ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আশরাফুল কবির, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, ভাদেশ্বর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহরিয়ার হোসাইন নবিল, আমুড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাহিন আহমদ, সদর ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি রায়হান আহমদ ও আমান উদ্দিন প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন